ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডোমারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত: কাউনিয়ার ‘অটোওয়ালা’ মিজানুর রহমান কাউনিয়ায় এনজিও কর্মী হত্যার প্রধান আসামিসহ তিনজন লক্ষ্মীপুর থেকে গ্রেফতার কাতারের নিরাপত্তায় যোগ দিতে ঢাকা ছাড়লেন নৌবাহিনীর ২৪ সদস্য ভারত বাংলাদেশ-নেপালের চেয়ে খারাপ হতে পারে: মন্ত্রী ইরফান আনসারি চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দামে বড় ঝাঁকুনি শর্টকাট পথে অর্থ উপার্জনে ভালো আইনজীবী হওয়া সম্ভব নয়: আইনমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা নিরসনে ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ মরিশাসে কাচের বাক্স চাপায় প্রাণ গেল তিন বাংলাদেশির

কাউনিয়ায় এনজিও কর্মী হত্যার প্রধান আসামিসহ তিনজন লক্ষ্মীপুর থেকে গ্রেফতার

কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া
  • আপডেট সময় : ০৮:১৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাউনিয়ায় এনজিও কর্মী হত্যার প্রধান আসামিসহ তিনজন লক্ষ্মীপুর থেকে গ্রেফতার

কাউনিয়ায় এনজিও কর্মী ফখরুল আলম রতন হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজনকে লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

গত বৃহস্পতিবার রাতে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার শাকতলা বাজার এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—মামলার প্রধান আসামি শিবু কুটিপাড়ার মোসলেম উদ্দিনের পুত্র মজনু মিয়া (৩২), দ্বিতীয় আসামি মৃত আবজাল হোসেনের পুত্র  লুৎফর রহমান (৪০) এবং চতুর্থ আসামি মোকছেদ আলীর পুত্র  রিপন মিয়া (৩০)।

পড়ুন>> রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দামে বড় ঝাঁকুনি

এসআরবি জানায়, নিহত ফখরুল আলম রতনের পরিবারের সঙ্গে আসামিদের দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে গত ১৯ অক্টোবর বাড়ির কাছে আবদার আলীর চায়ের দোকানের সামনে ফকরুল আলম  রতন পৌঁছালে আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাঁকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ২০ অক্টোবর কাউনিয়া থানায় একটি  হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর ১০।

মামলার পর আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করে এসআরবি। গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানি, এসআরবি-১৩, রংপুর এবং সিপিসি-৩, এসআরবি-১১, লক্ষ্মীপুর ক্যাম্পের যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করে।

পড়ুন>>মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারিচালিত রিকশা, নিষেধাজ্ঞা নামমাত্র

গ্রেফতারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কাউনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার এসআরবির অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কাউনিয়ায় এনজিও কর্মী হত্যার প্রধান আসামিসহ তিনজন লক্ষ্মীপুর থেকে গ্রেফতার

আপডেট সময় : ০৮:১৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬