ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডোমারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত: কাউনিয়ার ‘অটোওয়ালা’ মিজানুর রহমান কাউনিয়ায় এনজিও কর্মী হত্যার প্রধান আসামিসহ তিনজন লক্ষ্মীপুর থেকে গ্রেফতার কাতারের নিরাপত্তায় যোগ দিতে ঢাকা ছাড়লেন নৌবাহিনীর ২৪ সদস্য ভারত বাংলাদেশ-নেপালের চেয়ে খারাপ হতে পারে: মন্ত্রী ইরফান আনসারি চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দামে বড় ঝাঁকুনি শর্টকাট পথে অর্থ উপার্জনে ভালো আইনজীবী হওয়া সম্ভব নয়: আইনমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা নিরসনে ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ মরিশাসে কাচের বাক্স চাপায় প্রাণ গেল তিন বাংলাদেশির

ডোমারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

নীলফামারী থেকে তপন দাস
  • আপডেট সময় : ০৮:৩৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডোমারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

নীলফামারীর ডোমার উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মিজানুর রহমান (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাকে নীলফামারী আদালতে হাজির করা হলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার মিজানুর রহমান উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের সুইচগেট পূর্ব হলহলিয়া এলাকার জহরুল হক ফালুর ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুরে শিশুটিকে চকলেট ও টাকার প্রলোভন দেখিয়ে বাড়ির পাশের একটি ধানক্ষেতে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মিজানুর রহমানের বিরুদ্ধে। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। ঘটনার পর শিশুটির রক্তক্ষরণ শুরু হলে সে তার মাকে বিষয়টি জানায়। পরে শিশুটির বাবা ডোমার থানায় মামলা দায়ের করেন।

পড়ুন>>চ্যাটজিপিটির ফিন্যান্স টুলে যুক্ত হলো ভয়েস সুবিধা

মামলার অভিযোগে শিশুটির বাবা জানান, প্রতিবেশী হওয়ায় মিজানুর রহমানের সঙ্গে তাদের পরিবারের পরিচিতি ছিল। তার পাঁচ বছর বয়সী মেয়ে প্রায়ই অভিযুক্তের বাড়িতে খেলতে যেত। এই পরিচিতির সুযোগ নিয়ে চকলেট ও টাকার প্রলোভন দেখিয়ে শিশুটিকে বাড়ির পাশের ধানক্ষেতে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

শিশুটির বাবার দাবি, নির্যাতনের পর বিষয়টি কাউকে জানালে মেয়েকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। পরে শিশুটির রক্তক্ষরণ শুরু হলে সে তার মাকে বিষয়টি জানায়। মেয়ের কাছ থেকে ঘটনা জানতে পেরে তিনি থানায় মামলা করেন। এরপর পুলিশ অভিযুক্ত মিজানুর রহমানকে গ্রেপ্তার করে।

পড়ুন>>ভারত বাংলাদেশ-নেপালের চেয়ে খারাপ হতে পারে: মন্ত্রী ইরফান আনসারি

এ ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে শিশুটির বাবা অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। তার মতে, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অপরাধের দৃষ্টান্তমূলক বিচার হওয়া প্রয়োজন।

ডোমার থানার তদন্ত কর্মকর্তা দিবাকর অধিকারী জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। আইনগত প্রক্রিয়া শেষে বিষয়টি আরও নিশ্চিত হওয়া যাবে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

শিশুর প্রতি এমন অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ডোমারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:৩৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬