ঢাকা ০৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মরিশাসে কাচের বাক্স চাপায় প্রাণ গেল তিন বাংলাদেশির চ্যাটজিপিটির ফিন্যান্স টুলে যুক্ত হলো ভয়েস সুবিধা মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারিচালিত রিকশা, নিষেধাজ্ঞা নামমাত্র ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নতুন ইতিহাস হাসান মাহমুদের সিলেট টেস্ট: ৩৫৬ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ, ওপেনিংয়ে নাঈম আলোক হেলথকেয়ারে ১০ জনের চাকরির সুযোগ, বেতন ২৫ হাজার টাকা পারস্য উপসাগরে কাতার উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজে হামলা হাসানের দুর্দান্ত বোলিংয়ে কোণঠাসা ওয়েস্ট ইন্ডিজ স্বাস্থ্যসেবা সংস্কারে বড় পরিকল্পনা ও রেকর্ড বরাদ্দ সরকারের দেশে সার উৎপাদন বাড়াতে তিনটি নতুন কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের

মরিশাসে কাচের বাক্স চাপায় প্রাণ গেল তিন বাংলাদেশির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মরিশাসের প্লেইন-দেস-পাপায়েস এলাকার মসজিদ রোডে ভয়াবহ এক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। গত বুধবার (৪ নভেম্বর) বিকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহতরা প্লেইন-দে-পাপাই এলাকার একটি অ্যালুমিনিয়াম উৎপাদনকারী কারখানায় কাজ করতেন।

নিহতদের নাম মোহাম্মদ মিরাজ হোসেন (৩৬), হোসেন মো. বেলাল (৩৭) ও সিকদার জুবায়েদ ইসলাম (২৫)। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, বিকাল ৫টা ৫৫ মিনিটের দিকে তারা একটি কনটেইনার থেকে কাচের প্যানেলভর্তি ভারী বাক্স নামানোর কাজ করছিলেন। এ সময় হঠাৎ বাক্সটি তাদের ওপর ধসে পড়লে ঘটনাস্থলেই তারা প্রাণ হারান। মরিশাসের সংবাদমাধ্যম ডেফি মিডিয়া ও লেক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, নিহত তিন শ্রমিক হলেন—মোহাম্মদ মিরাজ হোসেন (৩৬), হোসেন মো. বেলাল (৩৭) ও সিকদার জুবায়েদ ইসলাম (২৫)।

ঘটনার খবর পেয়ে প্লেইন-দেস-পাপায়েস থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ভারী এই বাক্সটি ঠিক কীভাবে এবং কী কারণে শ্রমিকদের ওপর পড়ে গেল, তা নিশ্চিত হতে পুলিশ বর্তমানে তদন্ত পরিচালনা করছে। এ ঘটনায় প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের মধ্যে গভীর শোকের পরিবেশ বিরাজ করছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মরিশাসে কাচের বাক্স চাপায় প্রাণ গেল তিন বাংলাদেশির

আপডেট সময় : ০৩:৩৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬