দৌলতপুরে এমপিও ভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
দৌলতপুরে এমপিও ভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্র্যাক ইউনিভার্সিটিতে বাজেট পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা নওগাঁয় শিক্ষার্থীদের চারা গাছ, স্কুলে বেঞ্চ ও একইসাথে হতদরিদ্রের মাঝে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময়—‘ঠাকুরগাঁওয়ের সন্তান এবার রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে’ লোডশেডিংয়ে কারখানাগুলোতে কমছে উৎপাদন, ব্যাহত হচ্ছে সেচ। নাগেশ্বরীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ টাইগারদের বোলিং তাণ্ডবে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, হারিয়েছে ৮ উইকেট মালয়েশিয়ার বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকায় শীর্ষে বাংলাদেশিরা কাতারে সুলতান হাইথাম বিন তারিক: আমির শেখ তামিমের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত প্রেক্ষাপট: এনজিও কর্মীদের প্রগতি পেনশন স্কিমে যুক্ত হওয়ার আহ্বান অর্থ উপদেষ্টার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিল-স্বাক্ষর জালিয়াতি: ছয়জনের সাত দিনের রিমান্ড মঞ্জুর

দৌলতপুরে এমপিও ভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দৌলতপুর (কুষ্টিয়া) থেকে আহাদ আলী নয়ন
  • প্রকাশিত : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
দৌলতপুরে এমপিও ভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

 

 

দৌলতপুরে এমপিও ভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দৌলতপুরে এমপিও ভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
শিক্ষকদের দাবী আদায়ের লক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ সমাবেশে শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সর্বস্তরের শিক্ষকদের সমন্বয়ে মঙ্গলবার বেলা ১১টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

 

শত শত শিক্ষকদের সমন্বয়ে মিছিলটি দৌলতপুর গার্লস ডিগ্রী কলেজ থেকে শুরু হয়ে দৌলতপুর উপজেলা পরিষদ শহীদ মিনারে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

দৌলতপুর গার্লস ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও দৌলতপুর উপজেলা (বাকশিস) এর সভাপতি আলহাজ্ব মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নাসির উদ্দীন বিশ্বাস মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবুল কালাম আহাদ, আহসান নগর কারিগরি কলেজের অধ্যক্ষ মোঃ রেদোয়ানুর রহমান সূর্য্যা সরকার, দৌলতপুর গার্লস ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ গিয়াস উদ্দীন, দৌলতপুর গার্লস ডিগ্রী কলেজের আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মিজানুর রহমান বাবুল মোল্লা।

পড়ুন>>ন্যায্য দাবিতে খোলা আকাশের নিচে শিক্ষকদের রাত্রিযাপন

 

দৌলতপুর কলেজের আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আহাদ আলী নয়ন, দৌলতপুর কলেজের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক সঃমঃ সরওয়ার, তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুর রহমান, দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশীদ, দৌলতপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের কর্মচারী মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।

 

 

বক্তারা শিক্ষকদের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশি হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান এবং অবিলম্বে শিক্ষকদের ন্যা্য্য দাবী মেনে নেওয়ার জন্য এবং অনতিবিলম্বে প্রজ্ঞাপন জারির জোর দাবী জানান। শিক্ষকদের দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা বাংলাদেশের সমস্ত এমপিও ভূক্ত প্রতিষ্ঠানে কর্মবিরতি ঘোষণা করেন। তার পরও যদি দাবী আদায় না হয় তাহলে এর চেয়েও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে শিক্ষক নেতারা কঠোর হুশিয়ারির ঘোষনা দেন।

 

প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৌলতপুর গার্লস ডিগ্রী কলেজের আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মিজানুর রহমান বাবুল মোল্লা।

 

প্রতিবাদ সমাবেশ শেষে শিক্ষকবৃন্দ দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল হাই সিদ্দিকীর নিকট
স্মারকলিপি প্রদান করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!