মারা গেল স্বাস্থ্য কমপ্লেক্সের টয়লেটে জন্ম নেয়া শিশুটি : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
মারা গেল স্বাস্থ্য কমপ্লেক্সের টয়লেটে জন্ম নেয়া শিশুটি : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
রুহুল কবীর রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দের বন্যা ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘রক্তকরবী’ মঞ্চায়ন রাজশাহীতে বসছে পাবজি মোবাইল ও ইনফিনিক্সের জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনাল দেশের ২৩তম প্রেসিডেন্ট হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত বিপিএল স্থগিতের সিদ্ধান্তে ক্রিকেটারদের ক্ষতির কথা স্বীকার করলেন বিসিবি সভাপতি তামিম ভূরুঙ্গামারীতে দুই সার ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা চিলাহাটীতে বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাউনিয়ায় পলাশ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবীর ঘটনায় ভুক্তভোগীর সংবাদ সস্মেলন

মারা গেল স্বাস্থ্য কমপ্লেক্সের টয়লেটে জন্ম নেয়া শিশুটি

নীলফামারী থেকে তপন দাস
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
মারা গেল স্বাস্থ্য কমপ্লেক্সের টয়লেটে জন্ম নেয়া শিশুটি

পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে গেলো নীলফামারীর জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টয়লেটে জন্ম নেওয়া শিশুটি।

শ্বাসকষ্ট জনিত কারনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলো শিশুটি। এদিকে সন্তান রেখে পালানোর দুইদিন অতিবাহিতহলেও খোজ মেলেনি সেই কিশোরী মায়ের।

আজ সোমবার ২৭মার্চ বিকালে জানাজা শেষে জলঢাকার কেন্দ্রীয় কবরস্থানে শিশুটির দাফন সম্পন্ন করা হয় মাতৃহীন এই শিশুটির এর আগে ভোর৫ টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।

বিষয়টি নিশ্চিত করেন জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আবু হাসান মো. রেজাওনুল কবীর।

তিনি বলেন গতকাল রোববার শ্বাসকষ্ট জনিত রোগে শিশুটির অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে রমেক হাসপাতালে পাঠানো হয়েছিলো।

কিন্তু আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। বিকালে দাফন সম্পন্ন করা হয়েছে । তবে তার পরিচয় আমরা এখনো পাইনি।

 শিশুটির নাম আব্দুল্লাহ রেখে জলঢাকা কেন্দ্রীয় কবর স্হানে দাফন সম্পূর্ণ করা হয়। শিশুটির কিশোরী সেই মাকেও খুজে পাওয়া যায়নি।

শনিবার(২৫মার্চ) দুপুর ১২ টার দিকে প্রসব ব্যাথা নিয়েএক কিশোরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আসেন ঔ কিশোরী মা ।এরপরেই মেডিকেলের টয়লেটে প্রবেশ করেন তিনি।

টয়লেটে কিছুক্ষণ থাকার পর সেখান থেকে বের হয়ে কাউকে কিছু না জানিয়ে চলে যায় ঐ কিশোরী। পরে টয়লেটে ওই নবজাতক শিশুটিকে দেখতে পান মেডিকেলে ভর্তি থাকা অন্য রোগীরা।

তখন টয়লেট থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতাল কর্তৃপক্ষ। শিশুটি শ্বাসকষ্টে ভোগায় উন্নত চিকিৎসার জন্য রংপুরমেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!