ট্রাক চাপায় তরুন সাংবাদিকের মৃত্যু  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ট্রাক চাপায় তরুন সাংবাদিকের মৃত্যু  : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে নাতির লাথিতে প্রাণ গেল নানির ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন পর্তুগাল থেকে দেশে ফিরে বিমানবন্দরে অভ্যর্থনায় সিক্ত হলেন তালুকদার গিয়াস উদ্দিন ভাইরাল তাজু ভাই এবার টাইমস টুডের মফস্বল সাংবাদিক রাণীশংকৈলে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ ও ঋণের চাপে ইউপি সদস্যের আত্মহত্যার অভিযোগ কদমতলীতে জাল নোট তৈরির কারখানায় অভিযানে জাল নোটসহ গ্রেপ্তার ২ দৌলতপুরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত‍্যু ফেসবুকে ৩০ জুলাই এসএসসি ফল প্রকাশের গুঞ্জনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান শিক্ষা বোর্ডের ভিসার ঝামেলা ছাড়াই ভ্রমণ এশিয়ার ৬ দেশ: জেনে নিন তালিকা

ট্রাক চাপায় তরুন সাংবাদিকের মৃত্যু 

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
ট্রাক চাপায় তরুন সাংবাদিকের মৃত্যু 

 

জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ভোলা প্রতিনিধি তজুমদ্দিনের তরুন সাংবাদিক শামসুর রহমান শুভ আজ বুধবার (১৫ মার্চ) ভোরে ভোলায় ট্রাক চাপায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জানাগেছে, নবজাতক সন্তান ও স্ত্রীকে ভোলা সদর হাসপাতালে রেখে রক্তদাতাকে বাড়ি পৌঁছে দিয়ে রাতে ভোলায় হাসপাতালের উদ্দেশ্যে যাওয়ার সময় পিছন দিক থেকে ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে শুভ নিহত হয়।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মনে করে, এটি কোন দূর্ঘটনা নয়; এটি স্রেফ হত্যাকান্ড। বিএমএসএফ ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তাহার নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে।

এটি কোন দূর্ঘটনা নয়; এটি স্রেফ হত্যাকান্ড। পুলিশ পুরো ঘটনাটি আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে তদন্ত করলে বেরিয়ে আসবে।

ঘটনাটি উদঘাটনে স্থানীয় সাংবাদিক বন্ধুরা এখনি পাশে দাঁড়াতে পারেন। নয়তো এভাবেই একদিন হয়তো অন্য কাউকে চাপা দিয়ে হত্যা করে পালিয়ে যেতে বাঁধা হয়ে কেউ দাঁড়াবেনা।

মাতৃজগত পরিবারের পক্ষ থেকে তার আত্মার মাগফেরাত কামনা করছি। মাতৃজগত পরিবার শোকাহত। আল্লাহ পাক তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!