চাঁদপুর জেলার শাহরাস্তিতে এক পিতার বিরুদ্ধে নিজ সন্তানকে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
অভিযুক্ত পিতাকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যেকোনো সময় বড় ধরনের মানববন্ধন বা বিক্ষোভ কর্মসূচির ডাক দিতে পারে বিক্ষুব্ধ এলাকাবাসী।
ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
পুলিশের তৎপরতা ও বর্তমান পরিস্থিতি ঘটনার খবর পাওয়ার পরপরই শাহরাস্তি মডেল থানা পুলিশ অ্যাকশনে নেমেছে। তবে রহস্যজনকভাবে ভুক্তভোগী ও তার পরিবার বর্তমানে আত্মগোপনে বা নিখোঁজ রয়েছে।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি দ্রুত ভুক্তভোগীর বাড়িতে পুলিশ পাঠান। পুলিশ গিয়ে অভিযুক্তের ঘরে তালাবদ্ধ অবস্থায় পায়। পরবর্তীতে ভুক্তভোগীর নানার বাড়িতে খোঁজ নিলেও সেখানে পরিবারের কাউকে পাওয়া যায়নি।
ওসি আরও জানান, “এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। তবে অভিযুক্তকে আইনের আওতায় আনতে পুলিশের জোর তৎপরতা অব্যাহত রয়েছে।”
স্থানীয় বাসিন্দারা এই ন্যক্কারজনক ঘটনায় জড়িত পিতার কঠোর শাস্তি দাবি করছেন। তাদের দাবি, পুলিশ যেন দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তকে খুঁজে বের করে এবং আইনের মুখোমুখি করে। যদি দ্রুত গ্রেপ্তার করা না হয়, তবে শাহরাস্তিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধের মতো কঠোর কর্মসূচির ঘোষণা আসতে পারে।
Leave a Reply