ভূরুঙ্গামারীতে চালের ড্রাম থেকে ৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার: আটক ১ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে চালের ড্রাম থেকে ৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার: আটক ১ : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের ৯ ব্র্যান্ডের টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকের মাঝে ভ্রাম্যমান সৌরসেচ ব্যবস্থা বিতরণ কাউনিয়ায় মসজিদ থেকে একের পর এক মোটরসাইকেল ও বাইসাইকেল চুরি দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্টের ৮টি ছাড়া সবগুলোতেই মাইক্রোপ্লাস্টিক ভাইরাল রিল ভিডিও: প্রধান শিক্ষিকা বিউটি পালের পাশে সহকর্মীরা, ‘শিক্ষকরাও মানুষ’ যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা শুভ সকাল; আজ রবিবার ২৬ জুলাই ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা ভূরুঙ্গামারীতে নসিমনের চাপায় চালক নিহত ভারতের ছাত্র আন্দোলন প্রত্যাহার: ক্ষতিপূরণসহ দাবি মেনে নিল সরকার তাড়াশে বহুল আলোচিত মারুফ হাসানের হত্যাকারীর মৃত্যু

ভূরুঙ্গামারীতে চালের ড্রাম থেকে ৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার: আটক ১

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : শনিবার, ৬ জুন, ২০২৬
ভূরুঙ্গামারীতে চালের ড্রাম থেকে ৮ কেজি ভারতীয় গাঁজা ও আটককৃত জসিম উদ্দীন।

 

 

 

ভূরুঙ্গামারীতে চালের ড্রাম থেকে ৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার: আটক ১

 

 

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর পাথরডুবিতে এক মাদক কারবারির বাড়িতে অভিযান চালিয়ে চালের ড্রামের ভেতর থেকে ৮ কেজি ভারতীয় গাঁজা ও নগদ ৮ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে।

 

 

ভূরুঙ্গামারী পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও ভূরুঙ্গামারী থানার এসআই মোঃ জাহিদুল ইসলাম-এর নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পড়ুন>> সাপাহারে পুশইনের চেষ্টা ঠেকিয়ে দিয়েছে বিজিবি

 

 

অভিযানে উপজেলার গাঁজা পাচারের কুখ্যাত রুট হিসেবে পরিচিত পাথরডুবি ইউনিয়নের থানাঘাট এলাকায় মাদক ব্যবসায়ী মোঃ সুজন আলীর বাড়িতে তল্লাশি চালানো হয়।

 

 

 

এ সময় বাড়ির পেছনে কাঠখড়ির ঘরে রাখা একটি পরিত্যক্ত চালের ড্রামের ভেতর বিশেষ কায়দায় সংরক্ষিত ৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

 

 

 

পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজার পাহারার দায়িত্বে থাকা মোঃ জসিম (২৪) নামের এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত জসিম পাথরডুবির কুখ্যাত মাদক ব্যবসায়ী সুজা মিয়ার ছেলে। অভিযানের সময় তার কাছ থেকে গাঁজা বিক্রির নগদ ৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

পড়ুন>> ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৯৫ টি দোকান পুড়ে ছাই

 

 

এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “ভূরুঙ্গামারী উপজেলার তিন দিক ভারতীয় সীমান্তবর্তী হওয়ায় এখানে মাদক চোরাচালান বেশি হয়ে থাকে। মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে। তবে স্থানীয় জনগণ মাদক চোরাচালানের বিরুদ্ধে সোচ্চার না হলে শুধুমাত্র পুলিশের পক্ষে এ অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনা অত্যন্ত কঠিন।”

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!