বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে নীলফামারী বৌদ্ধ বিহারে গাছের চারা বিতরণ
- আপডেট সময় : ১২:৫১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ২৯৯৩৬ বার পড়া হয়েছে
বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে নীলফামারী বৌদ্ধ বিহারে গাছের চারা বিতরণ
বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে নীলফামারী বৌদ্ধ বিহারে বুদ্ধপূজা, পঞ্চশীল গ্রহণ এবং গরীব শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ।
নীলফামারীতে বৌদ্ধ ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান বৌদ্ধ পূর্ণিমা তিথি উপলক্ষে নীলফামারী বৌদ্ধ বিহারে ত্রি-স্মৃতি বিজড়িত মহান বুদ্ধ পূর্ণিমার বুদ্ধপূজা, পঞ্চশীল গ্রহণ এবং গরীব অসহায় ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরন করা হয়।
পড়ুন>> ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই অন্তত ১০৫ টি দোকান
শুক্রবার বিকেলে নীলফামারী সদর উপজেলা পলাশবাড়ী শুকান দিঘি মোড়ে অবস্থিত নীলফামারী বৌদ্ধ বিহার মাঠ প্রাঙ্গনে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরন করা হয়।
উক্ত শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্যোতি বিকাস চন্দ্র অতিরিক্ত জেলা প্রসাশক(সার্বিক) নীলফামারী।
আরো উপস্থিত ছিলেন ইব্রাহিম তালুকদার চেয়ারম্যান ৪ নং পলাশবাড়ী ইউনিয়ন, ভদন্ত সুশীল প্রিয় ভিক্ষু, প্রতিষ্ঠাতা বৌদ্ধ বিহার নীলফামারী, জগদীশ চন্দ্র রায় – প্রভাষক পলাশবাড়ী ডিগ্রি কলেজ সাবেক সভাপতি ৪ নং পলাশবাড়ী ইউনিয়ন বিএনপি, বিনয় চন্দ্র রায়, প্যানেল চেয়ারম্যান ৪ নং পলাশবাড়ী ইউনিয়ন এবং উত্তম কুমার মালো।
এছাড়াও মালো একাডেমির সকল সদস্য পাথরঘাটা, আটাপুর, পাঁচবিবি, জয়পুরহাট, নীলফামারীসহ বৌদ্ধ বিহারের সকল দায়ক দায়িকা ও স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।


























