ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে ইলিশের ঘাটতি: প্রথমবারের মতো ভারত থেকে আমদানি রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাজপথে জনতা মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা: সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান ব্রিকস নেতাদের পুলিশের পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ব্রিকস শীর্ষ সম্মেলনে সর্বসম্মতিক্রমে গৃহীত ‘নয়াদিল্লি ঘোষণা ২৫ হাজার বছর আগেও মাদক হিসেবে সুপারির ব্যবহার ছিল, বলছে নতুন গবেষণা নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের সন্ধান মিলেছে জ্বালানি সংকটে শিল্পখাত ধুঁকছে, সরকারের ব্যর্থতার সমালোচনা জামায়াত আমীরের ব্রিকসের বিবর্তন ও বর্তমান চ্যালেঞ্জ: ঐকমত্যে পৌঁছানোই এখন বড় বাধা পাকিস্তানের বেলুচিস্তানে প্রাণ হারানো সীতাকুণ্ডের রমজান আলীর মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি নিজ গ্রামে দাফন

নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামীলীগ সংঘর্ষ: ছাত্রদলের বাইকে আগুন

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪৮:২১ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ২৮৯৫ বার পড়া হয়েছে

নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামীলীগ সংঘর্ষস্থলে পুলিশ মোতায়েন।

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামীলীগ সংঘর্ষ: ছাত্রদলের বাইকে আগুন

নোয়াখালীর সদর উপজেলায় ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ছাত্রদলের একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। সংঘর্ষে নোয়াখালী শহর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক হৃদয়সহ ছাত্রদল ও যুবদলের অন্তত ছয়জন নেতাকর্মী আহত হয়েছেন।

শনিবার (৬ জুন) সন্ধ্যায় সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম শুল্লুকিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

পড়ুন>> মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ভূরুঙ্গামারীতে মানববন্ধন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধেরহাট এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এর প্রতিবাদে শনিবার বিকেলে জেলা ছাত্রদলের সভাপতি এন বি এস রাসেলের নেতৃত্বে ছাত্রদল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।

সমাবেশ চলাকালে কালাদরাপ ইউনিয়নে আওয়ামী লীগের নেতাকর্মীরা কাফনের কাপড় মাথায় বেঁধে মিছিল করছেন—এমন খবর পেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে যান। কর্মসূচি শেষে মোটরসাইকেল বহর নিয়ে ফেরার পথে তারা কালাদরাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শাহাদাত হোসেন সেলিমকে তার বাড়ির পাশের একটি দোকানে দেখতে পান। এ সময় মিছিলকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।

পড়ুন>>নাগেশ্বরীতে ৯ বছরের শিশুকে গলায় ফাঁস অবস্থায় উদ্ধার

একপর্যায়ে মসজিদের মাইকে চেয়ারম্যানের ওপর হামলার খবর প্রচার করা হলে স্থানীয় আওয়ামী লীগ ও চেয়ারম্যানের সমর্থকরা ঘটনাস্থলে জড়ো হন। পরে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় ইটপাটকেল নিক্ষেপ করা হয় এবং ছাত্রদলের একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এতে শ্রমিকদল নেতা হৃদয়সহ অন্তত ছয়জন আহত হন।

পরে রাত পৌনে ৮টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা একত্রিত হয়ে শাহাদাত হোসেন সেলিমের একটি ব্যক্তিগত কার্যালয়ে অগ্নিসংযোগ করেন বলে অভিযোগ ওঠে।

জেলা ছাত্রদলের সভাপতি এন বি এস রাসেল দাবি করেন, চেয়ারম্যানের বাড়ির পাশে ছাত্রলীগের লোকজন মিছিলের জন্য জড়ো হয়েছিল। সেখানে ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীরা গেলে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলায় তাদের ছয়জন নেতাকর্মী আহত হয়েছেন এবং একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন>> চীনা নারী পাচারকারীদের পাকিস্তানের পর এখন টার্গেট বাংলাদেশ

এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, হামলা, মোটরসাইকেল ও একটি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ ও র‍্যাব সদস্যরা অবস্থান করছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামীলীগ সংঘর্ষ: ছাত্রদলের বাইকে আগুন

আপডেট সময় : ১২:৪৮:২১ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬