নাগেম্বরীতে দুধকুমারে নিখোঁজের ২২ ঘন্টা পরে নিহত যুবকের লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। সোমবার দুপুরে দুধকুমার নদীতে গোসল করতে নেমে স্রোতের টানে ডুবে যায় সে যুবক।
স্থানীয় আব্দুল খালেক বাবু, মাসুদসহ অনেকেই জানান, সোমবার দুপুরে আয়নালের ঘাটের পশ্চিমে বামনডাঙ্গার মিয়াপাড়া এলাকার ছাপর উদ্দি হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক তার সমবয়সী একই এলাকার নিশান, হেলাল ও বেলালসহ দুধকুমার নদীতে গোসল করতে নামে। এ সময় তারা ৪ জনেই সাতার কেটে নদী পাড়ি দিচ্ছিল।
নদীর মাঝে গিয়ে নিশান, হেলাল ও বেলাল পিছনে তাকিয়ে দেখে কিছুটা দুরে স্রোতের টানে রাজ্জাক পানিতে ডুবে যাচ্ছিল। অনেক চেষ্টা করেও তারা তাকে বাচাতে পারেনি তারা। এসময় তারাও গুরুতর অসুস্থ্য হয়। অনেক কষ্টে সাতরিয়ে কিনারে পৌছে কোনমতে প্রাণে বেচে যায় তারা। এরপর অনেক খোঁজাখুজি করেও এদিন তার কোন সন্ধান পাওয়া যায়নি।
মঙ্গলবার দুপুর প্রায় ১২ টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় আড়াই কিলোমিটার ভাটিতে কুটিবামনডাঙ্গায় নদীর কিনারে তার লাশ ভেসে উঠে। স্থানীয়রা তা দেখতে পেয়ে পরিবারে খবর দিলে পরিবার ও এলাকাবাসী ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।
বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান রনি এর সত্যতা নিশ্চিত করে বলেন বিষয়টি দু:খ জনক।
Leave a Reply