ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ আটক রোহিঙ্গা প্রত্যাবাসন দ্রুত করতে কূটনৈতিক তৎপরতা মালয়েশিয়ার এসবিএসি ব্যাংকে কর্মকর্তা নিয়োগ, আবেদনের সুযোগ ১৩ অক্টোবর পর্যন্ত হরমুজ খুললেও কেন স্বাভাবিক হবে না এলএনজি সরবরাহ? হুথিদের হামলায় ১৩ জন আহত র‍্যাবের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ গাজায় ভবন ধসে ২০ জনের মৃত্যু, নিখোঁজ শতাধিক মক্কার দিকে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা ভোগডাবুড়ী স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে গড়ে উঠেছে ছাগল ও হাঁসের খামার  মুডিসের রেটিংয়ে ইতিবাচক পরিবর্তন: বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা

নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায়

ইমরান হোসাইন মিলন
  • আপডেট সময় : ০৪:৫০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ৩৫৮৫০ বার পড়া হয়েছে

নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায়

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায়

নতুন একটা স্মার্টফোন কেনার সময় আমাদের নজর সাধারণত ক্যামেরা, প্রসেসর, ডিসপ্লে আর ব্যাটারির ওপরেই থাকে। এই জিনিসগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু প্রতিদিনের ব্যবহারে একটা ফোন আপনাকে কতটা আরাম দেবে তা কিন্তু শুধু এই কয়েকটি সংখ্যার ওপর নির্ভর করে না। অনেক সময় দেখা যায়, ফোনের সবচেয়ে কাজের ফিচারগুলো নিয়ে আমরা তেমন একটা আলোচনাই করি না।

মজার ব্যাপার হলো, এই ফিচারগুলোর বেশির ভাগই কিন্তু একদম নতুন কিছু নয়। এগুলো বিভিন্নভাবে অনেক বছর ধরেই ফোনে রয়েছে, অথচ অনেক ব্যবহারকারীই হয়তো জানেন না যে এগুলো প্রতিদিনের জীবনে কতটা কাজে আসতে পারে।

যেমন ধরুন শরীর ভালো রাখার বা স্বাস্থ্যের খোঁজখবর নেওয়ার ফিচারগুলোর কথা। আমরা সাধারণত ভাবি এই জিনিসগুলো শুধু ফিটনেস ব্যান্ড বা স্মার্টওয়াচেই থাকে। কিন্তু এখন এই সুবিধাগুলো ধীরে ধীরে সরাসরি স্মার্টফোনেই চলে আসছে।

উদাহরণ হিসেবে ইনফিনিক্স নোট ৬০ প্রো এর কথাই ধরা যাক। এই ফোনে এখন বিল্ট-ইন হেলথ মনিটরিং ফিচার থাকছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা খুব দ্রুত সরাসরি ফোন থেকেই নিজের হার্ট রেট বা রক্তে অক্সিজেনের পরিমাণের মতো জরুরি তথ্যগুলো দেখে নিতে পারেন।

ফোন কেনার সময় হয়তো কেউ এই ফিচারটি প্রথমে খোঁজেন না, কিন্তু অফিসের ব্যস্ত দিনগুলোতে বা ভ্রমণের সময় এটি দারুণ উপকারে আসে।

আরেকটা চমৎকার উদাহরণ হলো ফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরও স্মার্ট করে তোলা। ইনফিনিক্স নোট ৬০ প্রো ফোনে আছে অ্যাক্টিভ ম্যাট্রিক্স নামের একটি ইন্টারঅ্যাক্টিভ ডিসপ্লে সিস্টেম। এর সুবিধা হলো, বারবার ফোন আনলক না করেই আপনি স্ক্রিনে জাস্ট আলোর সিগন্যাল, নোটিফিকেশন বা জরুরি আপডেটগুলো দেখে নিতে পারবেন। শুধু তাই নয়, এখানে নিজের পছন্দমতো অ্যানিমেশন বা ইন্টারঅ্যাক্টিভ পিক্সেল পেটসও সেট করে রাখা যায়। এই ফিচারগুলো প্রথম দেখায় কেবল সৌন্দর্যের জন্য মনে হতে পারে, কিন্তু এগুলো আসলে স্মার্টফোনকে আরও ব্যক্তিগত এবং সারাদিন ব্যবহারের জন্য অনেক বেশি সুবিধাজনক করে তোলে।

প্রতিদিনের ছোট ছোট কাজকে সহজ করার জন্য এই ফোনে আরও কিছু সুবিধা দেওয়া হয়েছে। যেমন এতে একটি ওয়ান-ট্যাপ বাটন আছে, যা আপনি নিজের পছন্দমতো সেট করে নিতে পারবেন। এই বাটনটিতে জাস্ট একটা চাপ দিয়েই আপনি সরাসরি সাইলেন্ট মোড চালু করা বা ফ্ল্যাশলাইট জ্বালানোর মতো কাজগুলো এক সেকেন্ডে করে ফেলতে পারবেন। এই ছোটখাটো ফিচারগুলো সময় বাঁচায় বলে খুব দ্রুতই আমাদের প্রতিদিনের অভ্যাসে পরিণত হয়।

    স্মার্টফোনের ব্যাটারি প্রযুক্তির পরিবর্তনের দিকে তাকালে আরেকটি চমৎকার উদাহরণ দেখা যায়। দীর্ঘদিন ধরে আমাদের মনে একটা ধারণা ছিল যে, বড় ব্যাটারি মানেই ফোনটি দেখতে ভারী আর মোটা হবে।

তবে ইঞ্জিনিয়ারিংয়ের আধুনিক অগ্রগতির ফলে এখন এই ধারণা বদলে যাচ্ছে। যেমন ইনফিনিক্স নোট ৬০ প্রো মডেলে একটি শক্তিশালী ৬৫০০ এমএএইচ ব্যাটারির সাথে স্লিম মেটাল-ফ্রেম ডিজাইন ব্যবহার করা হয়েছে। এটি প্রমাণ করে যে, দীর্ঘক্ষণ ব্যাটারি ব্যাকআপ পাওয়ার জন্য ফোনের সুন্দর ও হালকা ডিজাইন বাদ দেওয়ার দিন এখন শেষ। যারা সারাদিন কাজের জন্য ফোনের ওপর পুরোপুরি নির্ভর করেন, তাদের কাছে এই সুবিধাটি অন্য যেকোনো বড় স্পেসিফিকেশনের মতোই জরুরি।

স্মার্টফোনের দুনিয়াটা যত উন্নত হচ্ছে, নতুন নতুন টেকনোলজিগুলো এখন আর কেবল প্রসেসরের ক্ষমতার সংখ্যার মধ্যে আটকে থাকছে না। অ্যাক্টিভ ম্যাট্রিক্স, বিল্ট-ইন হেলথ মনিটরিং, শর্টকাট বাটন আর শক্তিশালী ব্যাটারির মতো ফিচারগুলো হয়তো নতুন কোনো ক্যামেরা সেন্সর বা চিপসেটের মতো হইচই তৈরি করে না, কিন্তু প্রতিদিনের ব্যবহারে এগুলোই সবচেয়ে বড় স্বস্তি হয়ে দাঁড়ায়। ইনফিনিক্স নোট ৬০ প্রো মূলত এই পরিবর্তনটিকেই তুলে ধরেছে। এর মাধ্যমে বোঝা যায়, যে ফিচারগুলোকে আজ আমরা হয়তো সাধারণ মনে করে এড়িয়ে যাচ্ছি, সময়ের সাথে সাথে ওগুলোই আমাদের সবচেয়ে প্রিয় আর দরকারি হয়ে উঠছে।

ইনফিনিক্স:

ইনফিনিক্স মোবিলিটি একটি উদীয়মান প্রযুক্তি ব্র্যান্ড। ২০১৩ সালে প্রতিষ্ঠিত ইনফিনিক্স ব্র্যান্ডের আওতায় বিশ্বজুড়ে অনেক ধরনের ডিভাইস ডিজাইন, প্রস্তুত ও বাজারজাত করে থাকে কোম্পানিটি। আজকের তরুণদের জন্য অত্যাধুনিক প্রযুক্তির মোবাইল ডিভাইস প্রস্তুত করা তাদের মূল লক্ষ্য। এই ফোনগুলোর মূল বৈশিষ্ট্য চমৎকার স্টাইল, পাওয়ার ও পারফরম্যান্স। ইনফিনিক্সের ট্রেন্ডি ডিভাইসগুলো ব্যবহারকারীর প্রয়োজনের কথা মাথায় রেখে তৈরি করা হয়।

“ভবিষ্যৎ আমাদের হাতের মুঠোয় (দ্য ফিউচার ইজ নাও)” মূলমন্ত্র নিয়ে ইনফিনিক্স আজকের তরুণদের স্বকীয়তা তুলে ধরার জন্য অনুপ্রাণিত করতে চায়।
আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, মধ্যপ্রাচ্য, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়ার ৮টি অঞ্চলের ৭০টির বেশি দেশে এই কোম্পানির পণ্য বিক্রি করা হয়।

    ২০২৩ সালের এপ্রিল মাস পর্যন্ত ইনফিনিক্সের মরক্কোতে একটি কনসেপ্ট স্টোর, এর বাইরে ৭৪টি অনুমোদিত স্টোর (৩০% ইয়ার-অন-ইয়ার বৃদ্ধি) এবং সারা পৃথিবী জুড়ে ৪৬,৭০০টি রিটেইল স্টোর আছে।

ইনফিনিক্সের একটি শক্তিশালী বৈশ্বিক ফ্যানবেইজ তৈরি হয়েছে। নতুন পণ্য ও প্রযুক্তি দ্রুত ফ্যানদের হাতে পৌঁছে দেওয়ার জন্য এবং এক্সওএস ফ্যান এডিশন টেস্ট করার জন্য নিয়মিত অফলাইন অনুষ্ঠানের আয়োজন করে থাকে কোম্পানিটি।

আরও জানার জন্য ভিজিট করুন:

http://www.infinixmobility.com/

ইনফিনিক্স বাংলাদেশ সম্পর্কে নিয়মিত আপডেট পেতে আমাদের ফলো করুন:

ওয়েবসাইট:http://www.infinixmobility.com/bd/

ফেসবুক:https://www.facebook.com/InfinixBangladesh/

ইন্সটাগ্রাম:https://www.instagram.com/infinixbangladesh/

টিকটক:https://www.tiktok.com/@infinixbangladesh/

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায়

আপডেট সময় : ০৪:৫০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬