ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা: সৌদি ও কাতারে যুক্তরাষ্ট্রের নতুন ক্ষেপণাস্ত্র লালমনিরহাটে জমির বিরোধ মিমাংসার নামে  নারীকে শারীরিক নির্যাতনের অভিযোগ কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্তের জেরে যুবককে নিরাপত্তা ঘটনায়, হাসপাতালে আবার বাড়ল এলপিজির দাম, আজ থেকেই কার্যকর পূজায় গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: চট্টগ্রাম পুলিশ সুপার রাণীশংকৈলে বিষাক্ত ট্যাবলেট খেয়ে পল্লী বিদ্যুতের কর্মচারীর মৃত্যু বাংলাদেশ শুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটির কার্যক্রমে আইনি বাধা কাটল নিরাপদ রাখতে ব্যর্থ সরকারের প্রয়োজন নেই: শফিকুর রহমান শুটিংয়ের অভিজ্ঞতা: ইয়াশের কোল থেকে দুইবার পড়লেন নীহা ভারত-বাংলাদেশ দীর্ঘস্থায়ী বন্ধন মুছে যাবে না: এম জে আকবর

নীলফামারীতে নীসকের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

নীলফামারী থেকে তপন দাস
  • আপডেট সময় : ১০:০৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ২৯৯০৬ বার পড়া হয়েছে

নীলফামারীতে নীসকের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারীতে নীসকের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

নীলফামারীতে নীসকের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান।
দেশের বিভিন্ন মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির সুযোগ পাওয়া নীলফামারী সরকারি কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

শুক্রবার দুপুরে নীলফামারী সরকারি কলেজের হলরুমে প্রায় ১৫৫ জন কৃতি শিক্ষার্থীকে নিয়ে এক জমকালো সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী।

পড়ুন>> সাপাহারে পুশইনের চেষ্টা ঠেকিয়ে দিয়েছে বিজিবি

নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ গোলাম মোস্তফা চৌধুরী, শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ বাবুল হোসাইন, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ সামসুল আলম, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আলতাফুর রহমান এবং রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান মোঃ জাহাঙ্গীর আলম।

এছাড়াও বক্তব্য দেন কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ সৈকত ও সদস্য সচিব মোঃ রইসুল ইসলাম রানা। শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর শিল্প ও উৎপাদন প্রকৌশল বিভাগের শিক্ষার্থী মোঃ ইরফান আহম্মেদ ইমন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের শিক্ষার্থী মোঃ সাকিব ইসলাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের শিক্ষার্থী সারাফ রুমালী স্নেহা, রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী সাথী রানী রায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী আরাফাত জামান, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির মৎস্য বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বোহাইরা তানজিম সিলভিয়া এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের শিক্ষার্থী আনিকা কাশফিয়া।

পড়ুন>>ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৯৫ টি দোকান পুড়ে ছাই

বক্তারা বলেন, শিক্ষার্থীদের এ সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়; এটি তাদের পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমগ্র জেলার জন্য গর্বের বিষয়। তারা শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রাণবন্ত পরিবেশ ও শিক্ষার্থীদের উচ্ছ্বাস পুরো আয়োজনকে উৎসবমুখর করে তোলে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নীলফামারীতে নীসকের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

আপডেট সময় : ১০:০৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬