ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

মুডিসের রেটিংয়ে ইতিবাচক পরিবর্তন: বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা

ঢাকা মহানগর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:০০:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুডিসের রেটিংয়ে ইতিবাচক পরিবর্তন: বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা

আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা মুডিসের সাম্প্রতিক রেটিংয়ে বাংলাদেশের অবস্থান নেতিবাচক থেকে ‘স্থিতিশীল’ পর্যায়ে উন্নীত হয়েছে। মঙ্গলবার সংস্থাটি বাংলাদেশের দীর্ঘমেয়াদী ঋণমান বি২ অপরিবর্তিত রাখলেও এর আউটলুক ‘নেগেটিভ’ থেকে ‘স্টেবল’ করার ঘোষণা দেয়। এই ইতিবাচক পরিবর্তন দেশে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি এবং বাণিজ্য ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

বুধবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাহদী আমিন সরকারের গত ১৮০ দিনের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও জনকল্যাণমুখী পদক্ষেপের চিত্র তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার গত এক মাসে সাতটি ভিন্নধর্মী খাতে বহুমুখী সংস্কার কার্যক্রম গ্রহণ করেছে, যা মেধাভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রাজনৈতিক অঙ্গীকারের প্রতিফলন।

পড়ুন>>এসআরবি আইনের প্রজ্ঞাপন জারি

সংবাদ সম্মেলনে মাহদী আমিন জানান, তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে বাংলাদেশ ব্যাংকের অধীনে ৫০ কোটি টাকার বিশেষ ঋণ তহবিল গঠন করা হয়েছে। এর আওতায় উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া, প্রান্তিক উদ্যোক্তাদের জন্য জামানতবিহীন ই-লোন সুবিধা চালু এবং তরুণ উদ্ভাবকদের বৈশ্বিক বিনিয়োগকারীদের সঙ্গে সংযুক্ত করতে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার’ আয়োজন করা হয়েছে।

জ্বালানি খাতে সরকারের গৃহীত পদক্ষেপের বিষয়ে তিনি বলেন, স্থায়ী সমাধানের লক্ষ্যে মধ্যমেয়াদে দেশজুড়ে ১৫০টি নতুন গ্যাস কূপ খননের কর্মসূচি চলমান এবং পরবর্তী ধাপে আরও ১৫০টি কূপ খননের পরিকল্পনা রয়েছে। এলএনজি সরবরাহ বাড়াতে বিদ্যমান দুটি এফএসআরইউ পর্যায়ক্রমে পাঁচে উন্নীত করা এবং ২০২৮ সালের আগেই তৃতীয় এফএসআরইউ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি, সরাসরি ক্রয় পদ্ধতিতে বৈশ্বিক প্রতিষ্ঠানের মাধ্যমে ১৮ কার্গো এলএনজি আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

পড়ুন>>সব মন্ত্রণালয়ে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের সিদ্ধান্ত

বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে বিশেষ প্রণোদনা ঘোষণা করা হয়েছে। বাসাবাড়ির ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্পের অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে ইউনিট প্রতি ১০ টাকা ৫০ পয়সা দরে ক্রয়ের প্রজ্ঞাপন জারি হয়েছে। এছাড়া, সোলার প্ল্যান্টের যন্ত্রাংশ আমদানিতে ১৮০ দিনের জন্য শুল্ক ও কর মওকুফ করা হয়েছে। আমিনবাজারে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রকল্পটির অগ্রগতি হয়েছে।

এছাড়া রাঙ্গামাটির বিদ্যুৎবিহীন ৩০০ প্রাথমিক বিদ্যালয়ে সোলার প্যানেল স্থাপন এবং আগামী পাঁচ বছরে সব ডিজেলচালিত সেচ পাম্প সৌরশক্তিতে রূপান্তরের মহাপরিকল্পনা গৃহীত হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম করিডোরে বৈদ্যুতিক ট্রেন চালুর অংশ হিসেবে ইলেকট্রনিক ট্র্যাকশন স্থাপনের সম্ভাব্যতা যাচাই ও নকশা তৈরির কাজ চলছে। এছাড়া, কক্সবাজারে সমুদ্রসম্পদ গবেষণায় বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। নারী ও শিশুর সুরক্ষার বিষয়ে তিনি জানান, নারীদের সাইবার হয়রানি প্রতিরোধে আন্তর্জাতিক নেটওয়ার্কের সাথে প্রাতিষ্ঠানিক কাঠামো গঠনের পাশাপাশি চা শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন>>আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের উদ্যোগ সরকারের

শিক্ষা ও কর্মসংস্থান খাতে তিনি জানান, প্রায় ৪৫ লাখ মানুষকে দক্ষতা প্রশিক্ষণ দিতে ‘আলফা’ প্রকল্প এবং চীনের সাথে কারিগরি শিক্ষার আধুনিকায়নে সমঝোতা সই হয়েছে। মেধাবী শিক্ষার্থীদের জন্য প্রতিবছর সৌদি সরকারের ৫০০টি পূর্ণাঙ্গ স্কলারশিপের সুযোগ তৈরি হয়েছে। অচল প্রযুক্তি পার্কগুলোকে কার্যকর করে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শিল্প ও বাণিজ্যের সমন্বয়ে একটি মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হচ্ছে।

সামষ্টিক অর্থনীতির সূচকগুলো নিয়ে মাহদী আমিন বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যানুযায়ী দেশের মূল্যস্ফীতি বর্তমানে ইতিবাচক ধারায় রয়েছে। নিত্যপ্রয়োজনীয় খাদ্যের সরবরাহ স্বাভাবিক এবং জনগণের ওপর চাপ কমাতে জ্বালানি খাতে সর্বোচ্চ ভর্তুকি দেওয়া হচ্ছে। তিনি পুনর্ব্যক্ত করেন যে, প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত প্রতিটি উন্নয়ন কর্মসূচির দ্রুত বাস্তবায়ন শুরু হয়েছে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মুডিসের রেটিংয়ে ইতিবাচক পরিবর্তন: বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা

আপডেট সময় : ০৪:০০:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬