ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ রাইজিং স্টার্স: বাংলাদেশ ‘এ’ দলের প্রাথমিক স্কোয়াড ঘোষণা চট্টগ্রামে যুবদল নেতা গ্রেপ্তার: প্রকাশ্যে অস্ত্র হাতে জীবনের পুরোনো ছবি নেতানিয়াহুর পতন ঘটাতে জোট গঠনের পথে ইসরাইলি বিরোধী নেতারা শ্রমিক আন্দোলনে যদি ফ্যাসিস্টদের অনুপ্রবেশ ঘটে, এর দায়ভার সরকারের: নাহিদ ইসলাম কাউনিয়ায় জাতীয় যুব দিবস উপলক্ষে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পেকুয়ায় অটোরিকশার সংঘর্ষে পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু আওয়ামী লীগের নেতাকর্মীদের বিশাল অবৈধ অর্থ দিয়ে অস্থিরতা সৃষ্টির আশঙ্কা: প্রস্তুত সরকার ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা কুড়িগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জামালপুরের মেলান্দহে কাঁঠালগাছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রৌঢ়ের মৃত্যু

এশিয়া কাপ রাইজিং স্টার্স: বাংলাদেশ ‘এ’ দলের প্রাথমিক স্কোয়াড ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী ১৯ নভেম্বর থেকে কাতারে শুরু হচ্ছে এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্ট। এই প্রতিযোগিতায় অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশ ‘এ’ দলের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে। টুর্নামেন্টটিতে উদীয়মান ক্রিকেটারদের প্রাধান্য দেওয়া হয়েছে এবং মোট আটটি দল এতে অংশগ্রহণ করবে। ঘোষিত স্কোয়াডে জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার সাব্বির রহমান রুম্মন, নাঈম শেখ, পারভেজ হোসেন ইমন ও আফিফ হোসেন ধ্রুব রয়েছেন।

টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। অন্যদিকে ‘বি’ গ্রুপে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও নেপাল প্রতিদ্বন্দ্বিতা করবে। দুই গ্রুপের সেরা দুটি করে দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। আগামী ২৬ ও ২৭ নভেম্বর টুর্নামেন্টের শেষ চারের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। কাতারের ওয়েস্ট এন্ড ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এবং ইউনিভার্সিটি অব দোহা ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্রিকেট মাঠে সব ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ‘এ’ দলের প্রাথমিক স্কোয়াডের সদস্যরা হলেন: নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, ইফতেখার হোসেন ইফতি, শাহাদাত হোসেন দিপু, ইয়াসির আলী চৌধুরী, সাব্বির রহমান, পারভেজ হোসেন ইমন, ইরফান শুক্কুর, সামিউন বসির রাতুল, রকিবুল হাসান, রুবেল, রিপন মন্ডল, ইকবাল হোসেন ইমন, চৌধুরী মো. রিজওয়ান, মো. সাইফউদ্দিন, মো. জাকির হাসান, আফিফ হোসেন ধ্রুব, এস এম মেহেরব ও আমিনুল ইসলাম বিপ্লব।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এশিয়া কাপ রাইজিং স্টার্স: বাংলাদেশ ‘এ’ দলের প্রাথমিক স্কোয়াড ঘোষণা

আপডেট সময় : ১১:৩৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬