ঢাকা ০৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনা শান্তিতে থাকতে দেবেন না, বিশ্বাস করি না: তথ্য উপদেষ্টা ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা কুড়িগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জামালপুরের মেলান্দহে কাঁঠালগাছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রৌঢ়ের মৃত্যু রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে :স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামে জনাকীর্ণ স্থানে গুলি, এক বছরেও শনাক্ত হয়নি সেই শুটার এপিক হেলথ কেয়ার থেকে বিশেষ স্বাস্থ্যসেবা পাবেন লায়ন্স সদস্যরা বিসিবির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সাইবার হামলার চেষ্টা, সতর্কবার্তা বোর্ডের আশুগঞ্জ পাওয়ার স্টেশনে ৯০ কর্মী নিয়োগ, আবেদন শুরু ২ নভেম্বর ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত ২৬ মার্কিন ঘাঁটি

রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে :স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা মহানগর প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:০৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে :স্বরাষ্ট্রমন্ত্রী

রাজনৈতিক স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে একটি মহল পোশাকশিল্পে অস্থিরতা তৈরির চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, কারখানা বন্ধের উসকানিদাতা ও দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যেসব কারখানা ইতিমধ্যে বন্ধ হয়েছে, সেগুলো দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, পতিত ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট কিছু মহল রাজনৈতিক হীনস্বার্থ চরিতার্থ করতে শিল্প খাতে অস্থিতিশীলতা উসকে দিচ্ছে। তিনি স্পষ্ট করে বলেন, বর্তমানে কিছু এলাকায় যে পরিস্থিতির উদ্ভব হয়েছে, তার সঙ্গে শ্রমিকদের প্রকৃত দাবি-দাওয়ার কোনো সম্পর্ক নেই। অনেক ক্ষেত্রেই শ্রমিকদের ন্যায্য দাবিগুলো ইতিমধ্যে পূরণ করা হয়েছে এবং শ্রমিকনেতা ও মালিকপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতাও অর্জিত হয়েছে।

পড়ুন>>এপিক হেলথ কেয়ার থেকে বিশেষ স্বাস্থ্যসেবা পাবেন লায়ন্স সদস্যরা

মজুরি বোর্ডের কার্যক্রম শুরুর প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে আলোচনার ভিত্তিতেই নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা হবে। শ্রমিকের জীবনমান উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ন্যূনতম মজুরি নির্ধারণের আহ্বান জানানো হয়েছে। এই প্রক্রিয়াটি বর্তমানে চলমান থাকায় নতুন করে অস্থিরতা তৈরির কোনো যৌক্তিক কারণ নেই।

তিনি আরও সতর্ক করে বলেন, যেসব দুষ্কৃতিকারী হামলা কিংবা উৎপাদন ব্যাহত করার কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। সরকার শিল্প নিরাপত্তা রক্ষায় বদ্ধপরিকর এবং শ্রমিকদের নাম ভাঙিয়ে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র বাস্তবায়নের সুযোগ কাউকে দেওয়া হবে না।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে :স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০১:০৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬