মহাদেবপুরে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
মহাদেবপুরে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে মাদকসহ মাদক ব্যবসায়ী আটক নাগেশ্বরীতে ৭ যাত্রীসহ অটোরিকশা পুকুরে পড়ে ৩জন গুরুতর আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওয়ায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ হাজারো মানুষ সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ১০০ বস্তা সার উদ্ধার বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ বাংলাদেশ স্কাউটসে ২৩ জন নিয়োগ: অনলাইনে আবেদনের সুযোগ ও বিস্তারিত রয়্যাল এডিনবরা মিলিটারি ট্যাটু ২০২৬-এ কাতারের পুলিশ একাডেমির নজরকাড়া অংশগ্রহণ উৎপাদন ব্যাহত হওয়ায় ছয় মাসের জন্য কারখানা বন্ধ ঘোষণা করল ফু-ওয়াং ফুড ইউক্রেনের স্পর্শকাতর অর্থনৈতিক খাতে হামলার হুঁশিয়ারি দিলেন ভ্লাদিমির পুতিন

মহাদেবপুরে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত

নওগাঁ থেকে সুবীর দাস
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
মহাদেবপুরে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত

নওগাঁর মহাদেবপুরে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে।

 

মহাদেবপুরে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উজেলার চৌমাশিয়া এলাকায় নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পড়ুন>>পদ্মা সেতুতে সেভ দ্য রোড-এর লিফলেট বিতরণ

নিহত দুজনের একজন হলেন পিকআপ চালক হারুন মণ্ডল (২৬)। তিনি মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের জয়পুর গ্রামের সমসের মণ্ডলের ছেলে।

অপরজন মুজিবুর রহমানের বাড়ি বগুড়ার দুপচাচিয়ায়। আহত ব্যক্তিদের ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, বিকেল ৩টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের চৌমাশিয়া মোড় এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। যাত্রীবাহী বাসটিও সামান্য ক্ষতিগ্রস্থ হয়েছে। ঘটনাস্থলেই পিক আপের চালক হারুন মারা যান। নওগাঁ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মুজিবুরের মৃত্যু হয়।

আহত আরও ১৫ জনকে উদ্ধার করে নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাকিবুল হাসান বলেন, দুর্ঘটনায় আহত ১৬ জন ব্যক্তিকে আজ বিকেলে হাসপাতালে নেওয়া হয়।

এদের মধ্যে একজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুত্বর হওয়ায় তাঁদেরকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা নওগাঁ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!