পদ্মা সেতুতে সেভ দ্য রোড-এর লিফলেট বিতরণ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
পদ্মা সেতুতে সেভ দ্য রোড-এর লিফলেট বিতরণ : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে শিশুশ্রম, বাল্যবিবাহ ও ঝরেপড়া মুক্ত উপজেলা গঠনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কাউনিয়ায় ইয়াবা ট্যাবলেট উদ্ধার, ওয়ার্ড যুবদল নেতাসহ গ্রেফতার-২ কাউনিয়ায় ১৩৫ জন পরীক্ষার্থী এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ তাড়াশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রাহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগে বিক্ষোভ সমাবেশ দৌলতপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ রেল কর্মকর্তার সঙ্গে হাতাহাতির প্রতিবাদে চিলাহাটিতে মানববন্ধন সৌদি আরবে সোফা কারখানার অগ্নিকান্ডে নিহত ১৬ বাংলাদেশীর মধ্যে নওগাঁর ১৩জন ছাত্রনেতা মোনারুল ইসলাম বকসির রহস্যময় মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে সুন্দরগঞ্জে মানববন্ধন  নীলফামারীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও শপথবাক্য পাঠ কেউ পাস করেনি ভূরুঙ্গামারীর পাথরডুবি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে

পদ্মা সেতুতে সেভ দ্য রোড-এর লিফলেট বিতরণ

শান্তা ফারজানা, মহাসচিব, সেভ দ্য রোড
  • প্রকাশিত : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩
পদ্মা সেতুতে সেভ দ্য রোড-এর লিফলেট বিতরণ

পদ্মা সেতুতে সেভ দ্য রোড-এর লিফলেট বিতরণ

পদ্মা সেতুতে বাইক অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও বাইকারদেরকে সকল নির্দেশনা মানার আহবান জানিয়ে লিফলেট বিতরণ ও শান্তি সড়ক সমাবেশ করেছে সেভ দ্য রোড।

দুর্ঘটনামুক্ত ঈদযাত্রার প্রত্যাশায় ২১ এপ্রিল সকাল ৮ টা থেকে পদ্মা সেতু মাওয়া প্রান্তে এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সেভ দ্য রোড-এর প্রতিষ্ঠাতা ও সিনিয়র ভাইস চেয়ারম্যান মোমিন মেহেদী।

 

 

বক্তব্য রাখেন মহাসচিব শান্তা ফারজানা, সাংগঠনিক সম্পাদক মহিদুল মল্লিক. আল আমিন মুন্না প্রমুখ।

এসময় নেতৃবৃন্দ বলেন, গত ৬ এপ্রিল জাতীয় প্রেসক্লাবে বাইক লেন ও পদ্মাসেতুতে বাইক চলাচলের অনুমোদনের দাবিতে বাইক র‌্যালী ও সমাবেশের পর যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের পদ্মা সেতুতে বাইক চলাচলের অনুমোদন দেয়ায় বাইকাররা খুশি হয়েছে।

ছাত্র-যুব-জনতার পথবন্ধু সেভ দ্য রোড অনতিবিলম্বে বাইকলেন কার্যকরের পাশাপাশি সিসিটিভি ও ৫ কিলোমিটার পরপর পুলিশ বুথ স্থাপনের দাবি জানাচ্ছে।

এই দাবি কার্যকর হলে সড়কপথ দুর্ঘটনা অনেক কমে আসবে। সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানা বলেন, ঈদযাত্রা দুর্ঘটনামুক্ত রাখতে সারাদেশে সেভ দ্য রোড সচেতনতা, গবেষণা ও স্বেচ্ছাসেবা করছে।

১৫ বছর ধরে রেল- নৌ-আকাশ ও সড়কপথ দুর্ঘটনামুক্ত করার জন্য নিবেদিত সেভ দ্য রোড-এর সাথে সারাদেশে সাধারণ মানুষ সংযুক্ত হচ্ছে।

আমরা বিশ্বাস করি সাধারণ মানুষ সচেতন হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট সবাই সততার সাথে দায়িত্ব পালন করলে সকল পথ দুর্ঘটনামুক্ত হবে।

(শান্তা ফারজানা)
মহাসচিব, সেভ দ্য রোড
২০৫ বিজয় নগর(দ্বিতীয় তলা)
শহিদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ঢাকা ১০০০
০১৭৯১৪০৭০৪৭, ০১৭৯৫৫৬৮১৩৭

Please Share This Post in Your Social Media

2 responses to “পদ্মা সেতুতে সেভ দ্য রোড-এর লিফলেট বিতরণ”

  1. […] এতে বক্তব্য রাখেন সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানা, প্রতিষ্ঠাতা ও সিনিয়র ভাইস চেয়ারম্যান মোমিন মেহেদী, মির্জাপুর শাখার আহবায়ক মো. মজনু, হাজী  মো. আবদুল মান্নান প্রমুখ। পড়ুন>>পদ্মা সেতুতে সেভ দ্য রোড-এর লিফলেট বিত… […]

  2. […] আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উজেলার চৌমাশিয়া এলাকায় নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পড়ুন>>পদ্মা সেতুতে সেভ দ্য রোড-এর লিফলেট বিত… […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!