ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তুরাগ নদে মিলল বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার পরিচয় স্থগিত হলো জাতীয় যুব মেলা, জানালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী তুরাগ নদীতে মিলল বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি ব্যালন ডি’অর অব অলটাইম জিতলেন ক্রিস্টিয়ানো রোনালদো গাজার শিশুদের সহায়তায় ১ লাখ পাউন্ড তহবিল সংগ্রহ করলেন হামজা চৌধুরী ইসরাইলে শুরু হয়েছে ‘ডাবল খাম’ বা অবর্তমান ভোটের গণনা আরআরএফ-এ ৪৪০ পদে কর্মী নিয়োগ: ৬ নভেম্বর সিলেটে বাছাই পরীক্ষা লস অ্যাঞ্জেলেস ফ্যাশন উইকে নজর কাড়লেন বাংলাদেশি মডেল রাকিব হাসান টোকিওর আদলে ঢাকাকে পরিচ্ছন্ন করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর সালাহউদ্দিন |: তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই

সোনাগাজীতে নিখোঁজের ১৭ ঘণ্টা পর পুকুর থেকে শিশুর উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৫৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সোনাগাজীতে নিখোঁজের ১৭ ঘণ্টা পর পুকুর থেকে শিশুর উদ্ধার

সোনাগাজীতে দাদার বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ হওয়া সিদরাতুল মুনতাহা আয়াত (৩) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের মধ্যম চরচান্দিয়া গ্রামের মোজাফফর বাড়ির পুকুর থেকে শিশুটির মরদেহ পাওয়া যায়। বৃহস্পতিবার দুপুর থেকে শিশুটি নিখোঁজ ছিল। নিহত আয়াত ওই গ্রামের শেখ শাহাব সজীবের মেয়ে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, আয়াতের বাবা প্রবাসী এবং সে মায়ের সঙ্গে নানার বাড়িতে থাকত। নানার বাড়ি ও দাদার বাড়ি কাছাকাছি হওয়ায় বৃহস্পতিবার সকালে নানির সঙ্গে সে দাদার বাড়িতে যায়। দুপুরের দিকে তাকে খুঁজে না পাওয়ায় স্বজনেরা বিভিন্ন স্থানে তল্লাশি চালান।

পড়ুন>>ইউএস ওপেনে রেকর্ড প্রাইজমানি: জয়ী খেলোয়াড়রা পাবেন ১৩ হাজার ২৫০ কোটি টাকা

পুকুরে জাল ফেলেও কোনো সন্ধান না মেলায় সন্ধ্যায় সোনাগাজী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। ঘটনার ১৭ ঘণ্টা পর শুক্রবার সকালে বাড়ির পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখেন তার ফুফুরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে শিশুটির মৃত্যুকে কেন্দ্র করে পরিবারের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, আয়াতের মা ও বাবা সম্পর্কে চাচাতো-জেঠাতো ভাই-বোন এবং তাদের পরিবারের মধ্যে গত দুই-তিন বছর ধরে বিরোধ চলছে। শিশুটি নিখোঁজ হওয়ার পর তার দাদা থানায় জিডি করেন, আবার শিশুটির মা তার দাদা ও মা-সহ তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পড়ুন>>ভূরুঙ্গামারীতে ১৩ লাখ মুল‍্যের ভারতীয় ব‍্যবহৃত মোবাইল জব্দ, আটক ১

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা নথিভুক্ত করা হয়েছে। শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সোনাগাজীতে নিখোঁজের ১৭ ঘণ্টা পর পুকুর থেকে শিশুর উদ্ধার

আপডেট সময় : ০৭:৫৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬