সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় নতুন মন্ত্রী ড. আব্দুল মঈন খানের
- আপডেট সময় : ০১:৩৯:০৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত মন্ত্রী ড. আব্দুল মঈন খান। রবিবার (২৩ আগস্ট) সচিবালয়ে নিজের প্রথম কর্মদিবসে তিনি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।
সকাল ৯টার পর সচিবালয়ে পৌঁছান ড. মঈন খান এবং ১০টায় কর্মকর্তাদের সঙ্গে সভায় মিলিত হন। সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং মন্ত্রণালয়ের সচিব মো. শহীদুল হাসান উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিভাগ। প্রধানমন্ত্রী তার ওপর যে আস্থা রেখেছেন, সেই আস্থার মর্যাদা রক্ষায় তিনি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবেন।
মন্ত্রণালয়ের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন তিনি। উল্লেখ্য, বিএনপি সরকার গঠনের পর এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হওয়ার পর শুক্রবার তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।
রাষ্ট্রপতির শপথ গ্রহণের একই দিনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান মন্ত্রী হিসেবে শপথ নেন। এরপরই তাকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়। নতুন এই দায়িত্ব পাওয়ার পর রবিবার প্রথমবারের মতো সচিবালয়ে এসে তিনি দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন।
সূত্র: রাইজিংবিডি
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























