নাগেশ্বরীতে ৭ যাত্রীসহ অটোরিকশা পুকুরে পড়ে ৩জন গুরুতর আহত
- আপডেট সময় : ১১:১৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ২১ বার পড়া হয়েছে
নাগেশ্বরীতে ৭ যাত্রীসহ অটোরিকশা পুকুরে পড়ে ৩জন গুরুতর আহত
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৭ জন যাত্রী নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা রাস্তার পাশের পুকুরে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় অটোরিকশার ৩ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
ঘটনাটি ২৩ আগস্ট রবিবার দুপুর ২ঘটিকায় কুড়িগ্রাম থেকে নাগেশ্বরীগামী অটোরিকশাটি কাছাড়ি পায়রাডাংগা বাজারের দক্ষিনে রাস্তার পশ্চিমে একটি পুকুরে পড়ে যায়। এ সময় ওই অটোতে হাতভাঙ্গা একটি রোগি ছিলো।
পড়ুন>>ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ হাজারো মানুষ
আহতদের স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সাইদুর জানায়, অটোরিকশাটি ৭ জন যাত্রী নিয়ে নাগেশ্বরীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে নাগেশ্বরী কাছারী পায়ড়াডাংগা সড়কে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে যাত্রীদের চিৎকারের মধ্যেই গাড়িটি উল্টে সরাসরি রাস্তার পাশের একটি পুকুরে গিয়ে পড়ে। এ সময় স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে পানিতে নেমে যাত্রীদের উদ্ধার করেন।
পড়ুন>>সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ১০০ বস্তা সার উদ্ধার
দুর্ঘটনায় অটোরিকশার অন্যান্য যাত্রীরা সামান্য আঘাত পেলেও ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে। যাত্রীরা বিলেন চালক ঘুমিয়ে ছিলো।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























