রয়্যাল এডিনবরা মিলিটারি ট্যাটু ২০২৬-এ কাতারের পুলিশ একাডেমির নজরকাড়া অংশগ্রহণ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রয়্যাল এডিনবরা মিলিটারি ট্যাটু ২০২৬-এ কাতারের পুলিশ একাডেমির নজরকাড়া অংশগ্রহণ : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সমাজ পরিবর্তনের নেতৃত্বে আলো ছড়াচ্ছেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নিষেধাজ্ঞার শঙ্কায় বিপর্যস্ত ইরানের অর্থনীতি: ডলারের বিপরীতে রিয়ালের রেকর্ড দরপতন কঠোর ভাবমূর্তি ভেঙে জেন-জির মন জয়ে ইনস্টাগ্রামে মোদি: কতটা সফল বিজেপি? এনএসডিএ’র সদস্য পদে নিয়োগ পেলেন ড. এম. মুজিবুর রহমান বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে ৮ পদে নিয়োগ: আবেদন করুন ২৩ সেপ্টেম্বরের মধ্যে কাউনিয়ায় শিক্ষক কর্মচারীদের মাঝে গাছের চারা বিতরণ মুসলিম নারীদের ইতিহাস ও অবদান সংরক্ষণে কাতারের বৈশ্বিক উদ্যোগ ‘আলফু মুসলিমাহ আখাউড়ায় পাহাড়ি ঢলে ২৫০ হেক্টর আমন ধান তলিয়ে গেছে লালমনিরহাটে স্কুলছাত্রীকে নির্যাতনের ঘটনায় ক্লিনিক পরিচালক গ্রেপ্তার সরকারের ছয় মাসের পারফরম্যান্স: ৩১ সূচকের মধ্যে ১২টিতে অগ্রগতি, ১৯টিতে অবনতি

রয়্যাল এডিনবরা মিলিটারি ট্যাটু ২০২৬-এ কাতারের পুলিশ একাডেমির নজরকাড়া অংশগ্রহণ

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

স্কটল্যান্ডের রাজধানী এডিনবরায় আয়োজিত বিশ্বখ্যাত সামরিক ও সাংস্কৃতিক উৎসব ‘রয়্যাল এডিনবরা মিলিটারি ট্যাটু ২০২৬’-এ অংশ নিয়েছে কাতার। গত ৭ আগস্ট শুরু হওয়া এই বর্ণিল আয়োজন আগামী ২৯ আগস্ট পর্যন্ত চলবে। বিশ্বের বিভিন্ন দেশের সামরিক ও কুচকাওয়াজ দলের অংশগ্রহণে মুখরিত এই উৎসবে কাতার পুলিশ একাডেমির চৌকস দল তাদের উন্নত প্রশিক্ষণ ও পেশাদার দক্ষতার চমৎকার প্রদর্শনী তুলে ধরছে।

এই আন্তর্জাতিক আসরে কাতারের প্রতিনিধিত্ব করছেন যুক্তরাজ্যে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত শেখ আবদুল্লাহ বিন মোহাম্মদ বিন সৌদ আল থানি এবং স্বরাষ্ট্রমন্ত্রীর আইনি উপদেষ্টা ও পুলিশ একাডেমির জেনারেল সুপারভাইজার মেজর জেনারেল ড. আবদুল্লাহ ইউসুফ আল মাল। বিশ্বের অন্যান্য দেশের সামরিক ও ঐতিহ্যবাহী দলগুলোর পাশাপাশি কাতারের এই অংশগ্রহণ বিশ্বমঞ্চে দেশটির সক্রিয় ভূমিকা এবং অভিজ্ঞতা বিনিময়ের অঙ্গীকারকে প্রতিফলিত করছে। বিভিন্ন দেশের কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর পরিবেশনায় উৎসবটি এখন বেশ জমজমাট হয়ে উঠেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!