ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম এইচএসসিতে খাতা পুনঃনিরীক্ষণের আবেদন ছাড়াল লক্ষাধিক শ্রীলঙ্কাকে হারিয়ে গোলের জোয়ারে বাংলাদেশ, কাটল ২৩ বছরের আক্ষেপ নতুন ভূগর্ভস্থ মিসাইল সিটির উদ্বোধন করল ইরানের রেভল্যুশনারি গার্ড লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার সম্পন্ন, মালয়েশিয়ায় চিকিৎসাধীন চাপে থাকলেও অর্থনীতি সঠিক পথেই রয়েছে: অর্থমন্ত্রী এইচএসসিতে দুই বিষয়ে ফেল করলেও চবিতে আবেদনের সুযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের বৈঠক আমন ধান কাটার ভরা মৌসুমে ঠাকুরগাঁওয়ে শিলাবৃষ্টিতে দু:চিন্তায় কৃষক কুড়িগ্রামে রাতের শিলাবৃষ্টিতে পাকতে শুরু করা আমন ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি করেছে পুলিশ সদর দপ্তর

ইলিয়াস আলীসহ একাধিক গুমের ঘটনায় সাইফুর রহমানের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৪:২৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ১২৮ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলীসহ বেশ কয়েকজনকে গুমের ঘটনায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফের সরাসরি সম্পৃক্ততার তথ্য-প্রমাণ পাওয়ার দাবি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাইফুর রহমানকে হাজির করা হলে প্রসিকিউশনের পক্ষ থেকে এই অভিযোগ উত্থাপন করা হয়।

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির সময় তদন্তকারী কর্মকর্তার দাখিল করা প্রতিবেদনে গুরুতর সব অভিযোগের তথ্য উঠে এসেছে। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, র‍্যাবে কর্মরত থাকাকালীন সাইফুর রহমান জিয়াউল হাসানের অন্যতম সহযোগী হিসেবে বিভিন্ন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন। এছাড়া জিয়াউল হাসানের মামলায় সাক্ষ্য দেওয়া ব্যক্তিদের জবানবন্দিতেও তার নাম উঠে এসেছে।

প্রসিকিউশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইলিয়াস আলীসহ আরও অনেক ভিকটিমকে গুমের ঘটনায় সাইফুর রহমানের বিরুদ্ধে প্রত্যক্ষ সাক্ষ্য-প্রমাণ রয়েছে। তবে তদন্তের প্রাথমিক পর্যায়ে থাকায় আইনগত কারণে সব তথ্য এখনই প্রকাশ করা সম্ভব নয় বলে জানান প্রসিকিউটর। তিনি উল্লেখ করেন, তদন্ত কার্যক্রম এগিয়ে গেলে আরও বিস্তারিত তথ্য সামনে আসবে।

শুনানি শেষে ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে সাইফুর রহমানের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। বর্তমানে তার বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে বলে ট্রাইব্যুনালকে অবহিত করা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইলিয়াস আলীসহ একাধিক গুমের ঘটনায় সাইফুর রহমানের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল

আপডেট সময় : ০৩:৪৪:২৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬