কাতারে সড়ক দুর্ঘটনায় পা হারানো ব্যক্তিকে সাড়ে ৪ লাখ রিয়াল ক্ষতিপূরণ দেওয়ার রায় বহাল : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাতারে সড়ক দুর্ঘটনায় পা হারানো ব্যক্তিকে সাড়ে ৪ লাখ রিয়াল ক্ষতিপূরণ দেওয়ার রায় বহাল : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কাতারে সড়ক দুর্ঘটনায় পা হারানো ব্যক্তিকে সাড়ে ৪ লাখ রিয়াল ক্ষতিপূরণ দেওয়ার রায় বহাল সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় নতুন মন্ত্রী ড. আব্দুল মঈন খানের তেঁতুলিয়ায় ১৭টি সরকারি দপ্তরে জনবল সংকট: ব্যাহত নাগরিক সেবা ও প্রশাসনিক কার্যক্রম সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই: তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি ও ফাঁড়ির সংখ্যা বেড়ে ৫৯২ নাগেশ্বরী দক্ষিণ ব্যাপারিহাটে অজ্ঞাত লাশের সন্ধান ওড়িশা উপকূলে কার্গো জাহাজ ডুবি: বাংলাদেশিসহ নিখোঁজ ২৪ নাবিক গ্যাব্রিয়েলার সঙ্গে অর্জুন রামপালের বিয়ের নেপথ্যের গল্প খুলনার বটিয়াঘাটায় মহাসড়কের পাশে সবজি বিক্রি করে স্বাবলম্বী লতা রায়

কাতারে সড়ক দুর্ঘটনায় পা হারানো ব্যক্তিকে সাড়ে ৪ লাখ রিয়াল ক্ষতিপূরণ দেওয়ার রায় বহাল

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

কাতারে এক সড়ক দুর্ঘটনায় পা ভেঙে গুরুতর আহত হওয়া এক ব্যক্তিকে সাড়ে ৪ লাখ কাতারি রিয়াল ক্ষতিপূরণ দেওয়ার রায় বহাল রেখেছে বিনিয়োগ ও বাণিজ্য আদালতের আপিল বিভাগ। এই অর্থ চালক ও সংশ্লিষ্ট বিমা কোম্পানিকে যৌথভাবে পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

ভুক্তভোগীর অভিযোগ ছিল, চালকের অবহেলা ও ট্রাফিক আইন অমান্য করার কারণেই এই দুর্ঘটনা ঘটে। এর আগে ট্রাফিক আদালত চালককে ১০ হাজার রিয়াল জরিমানা করলেও, আপিলের পর তা কমিয়ে ৫ হাজার রিয়ালে আনা হয়। তবে ভুক্তভোগী তার শারীরিক ও মানসিক ক্ষতি এবং চিকিৎসার ব্যয়ের জন্য চালক ও বিমা কোম্পানির কাছে মোট ১০ লাখ রিয়াল ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছিলেন।

মামলা পরিচালনাকারী আইনজীবী রওদা বেহজাদ আদালতে প্রয়োজনীয় আইনি যুক্তি ও নথিপত্র উপস্থাপন করেন। আদালত পর্যালোচনায় দেখে যে, দুর্ঘটনার জন্য চালকের দায়বদ্ধতা স্পষ্ট এবং নিয়মানুযায়ী বিমা কোম্পানিকেও আইনি দায়ভার বহন করতে হবে। প্রাথমিক আদালতের ৪ লাখ ৫০ হাজার রিয়াল ক্ষতিপূরণের নির্দেশনার বিরুদ্ধে বিমা কোম্পানি আপিল করলেও, উচ্চ আদালত তা খারিজ করে আগের রায়ই বহাল রেখেছেন।

ক্ষতিপূরণের এই অংক নির্ধারণের ক্ষেত্রে আদালত আহত ব্যক্তির বয়স, পেশা, চিকিৎসার খরচ এবং দুর্ঘটনার ফলে সৃষ্ট মানসিক কষ্টের বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করেছে। আল শার্ক পত্রিকার তথ্য অনুযায়ী, এই রায়ের মাধ্যমে ভুক্তভোগী ন্যায়বিচার পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!