ভূরুঙ্গামারী হাসপাতালে দেশবন্ধু গ্রুপের অক্সিজেন কনসেনট্রেইটর প্রদান : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারী হাসপাতালে দেশবন্ধু গ্রুপের অক্সিজেন কনসেনট্রেইটর প্রদান : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ায় জাল নথি তৈরির সিন্ডিকেট: ৫ বাংলাদেশি আটক ডোনাল্ড ট্রাম্পের শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন: স্বাধীন চিকিৎসা প্যানেল গঠনের দাবি হাকিমপুরের ওসির বিরুদ্ধে ঘুষ-বাণিজ্য ও মিথ্যা মামলায় হয়রানির গুরুতর অভিযোগ প্রেক্ষাপট: নেত্রকোনায় পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪ জ্বালানি সংকট কাটাতে এফএসআরইউ মেরামতের অপেক্ষায় সরকার: বিদ্যুৎমন্ত্রী গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ পুলিশ লাইনে আরজিকর কাণ্ডে সাবেক বিধায়ক নির্মল ঘোষ গ্রেপ্তার: তদন্তে নতুন মোড় ডারউইন টেস্ট: তানজিদের প্রথম ফিফটি, অল্পের জন্য আক্ষেপ মুমিনুলের লভ্যাংশ পেলেন সদস্যরা কাউনিয়ায় বালাপাড়া বণিক সমবায় সমিতির বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি

ভূরুঙ্গামারী হাসপাতালে দেশবন্ধু গ্রুপের অক্সিজেন কনসেনট্রেইটর প্রদান

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

ভূরুঙ্গামারী হাসপাতালে দেশবন্ধু গ্রুপের অক্সিজেন কনসেনট্রেইটর প্রদান

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দেশ বন্ধু গ্রুপ এর পক্ষ থেকে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগিদের জরুরী প্রয়োজনে অক্সিজেন কনসেনট্রেইটর প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে দেশ বন্ধু গ্রুপের পক্ষ থেকে ভূরুঙ্গামারী প্রেসক্লাব সহ-সভাপতি সরকার রকিব আহমেদ জুয়েল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এএসএম সায়েম এর কাছে কনসেনট্রেইটরটি হস্তান্তর করেন।

এসময় ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অফিস কক্ষে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, ভূরুঙ্গামারী প্রেস ক্লাবের সাধারন সম্পাদক এমদাদুল হক মন্টু, মেডিকেল অফিসার ডাঃ ইকবাল হাসান রিপন ও ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

করোনা সংকটে জনগণের পাশে দাড়ানোর জন্য দেশ বন্ধু গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি গোলাম মোস্তফাকে উপজেলা প্রসাশন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

উল্লেখ্য, গত বছরও দেশ বন্ধু গ্রুপের পক্ষ থেকে পুলিশ, উপজেলা প্রশাসন , হাসপাতাল ও সাংবাদিকদের মধ্যে স্বাস্থ্য-সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!