কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বসত বাড়ির পিছনে গাঁজা চাষের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আটককৃত ব্যক্তির নাম নুরুল ইসলাম (৫৮)। সে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাটগোপালপুরের মৃত জবেদ আলী প্রামানিকের ছেলে। কৌশলে বসতবাড়ির পিছনে গাঁজার গাছ রোপন করে পরিচর্যা করে প্রায় ১০ ফিট লম্বা ও ২০ কেজি ওজন আকারের গাছে পরিনত করে।
সোমবার (২৬ মে) বিকেলে অভিযান চালিয়ে রোপণকৃত গাঁজার গাছটি উদ্ধারসহ নুরলকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, বাড়ির পিছনে কৌশলে গাঁজা চাষ করছিলেন নুরুল ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানে আনুমানিক ১০ ফিট লম্বা ও ২০ কেজি ওজনের একটি গাঁজার গাছ জব্দ করে তাকে আটক করা হয়।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রাম প্রতিদিন কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি গাঁজা গাছ জব্দ ও চাষিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত আছে।
Leave a Reply