ঢাকা ০৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ, ৯ উইকেটে হারাল স্বাগতিকদের

সৃষ্টি ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ, ৯ উইকেটে হারাল স্বাগতিকদের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের স্বাদ পেল বাংলাদেশ। ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটের ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়েছে টাইগাররা। ২২ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে এমন জয় বাংলাদেশ ক্রিকেটের জন্য এক অবিস্মরণীয় অর্জন।

ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়েছে বাংলাদেশ। হাসান মাহমুদের বিধ্বংসী বোলিংয়ে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে মাত্র ১৯৮ রানে গুটিয়ে যায়। হাসান একাই ৬ উইকেট শিকার করে ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে তুলে দেন। জবাবে ব্যাটিংয়ে নেমে তানজিদ হাসানের ঐতিহাসিক সেঞ্চুরি, নাজমুল হোসেন শান্তর ৮৪ এবং মেহেদী হাসান মিরাজের ৬৫ রানের ওপর ভর করে বাংলাদেশ ৪২৬ রান সংগ্রহ করে। এতে স্বাগতিকদের চেয়ে ২২৮ রানের বিশাল লিড পায় সফরকারীরা।

পড়ুন>>অস্ট্রেলিয়াকে হারাতে বাংলাদেশের লক্ষ্য ৫৭ রান

তৃতীয় দিনেও বাংলাদেশের বোলাররা আধিপত্য বজায় রাখেন। দিন শেষে ১৬১ রানে ৪ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া বেশ পিছিয়ে ছিল। চতুর্থ দিনে ক্যামেরন গ্রিন ১০৪ রানের লড়াকু ইনিংস খেললেও শেষ পর্যন্ত মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস ২৮৪ রানে থেমে যায়। জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ৫৭ রান।

সহজ এই লক্ষ্য তাড়া করতে নেমে কোনো নাটকীয়তা ছাড়াই ৯ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে নাজমুল হোসেন শান্তর দল। চার দিনের এই টেস্টে শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য বজায় রেখে বাংলাদেশ প্রমাণ করল যে, বিদেশের মাটিতেও তারা এখন জয়ের সামর্থ্য রাখে।

R/b

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ, ৯ উইকেটে হারাল স্বাগতিকদের

আপডেট সময় : ১১:৩১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬