বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রোববার কিশোরগঞ্জ সফরে প্রধানমন্ত্রী: জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করবেন তারেক রহমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান লেবাননে ইসরাইলি বিমান হামলায় শিশুসহ ১১ জন নিহত বিএনপি সরকারের ছয় মাস: তারেক রহমানের নেতৃত্বে প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব ধর্ষণের অভিযোগের জেরে ভাইয়ের হাতে প্রাণ গেল ভাইয়ের পুরান ঢাকায় মার্কেটের ১৩ তলায় বিক্রয়কর্মীর ওপর হামলা, মৃত্যু লোডশেডিং ও গ্যাস সংকট নিয়ে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৬ আগস্ট ২০২৬: সারা দেশে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা, কোথাও ভারী বর্ষণ আজ ১৬ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: দৈনিক রাশিফল: কেমন কাটবে দিনটি আপনার আজ রবিবার ১৬ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী

বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে সাধারণ মানুষের ভোগান্তির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৫ আগস্ট) রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া-মোনাজাত ও অসহায়দের মাঝে অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বর্তমান বিদ্যুৎ ও গ্যাস পরিস্থিতির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী বলেন, ২০ কোটি জনসংখ্যার দেশে মাত্র ছয় মাসে সব সমস্যার সমাধান করা অবাস্তব। তিনি অভিযোগ করেন, বিগত ফ্যাসিবাদী সরকার বিদ্যুৎ খাতে প্রায় ৩ লাখ কোটি টাকার ঋণের বোঝা রেখে গেছে। এছাড়া বিগত ১৭ বছরে স্বৈরাচারী শাসকরা দেশের প্রাকৃতিক গ্যাসের একটি কূপও খনন করেনি, বরং পুরো খাতকে বিদেশিদের নিয়ন্ত্রণে ছেড়ে দিয়েছিল। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সকে দিয়ে দ্রুত গ্যাস কূপ খননের উদ্যোগ নিয়েছে, যাতে সম্পদের নিয়ন্ত্রণ দেশের মানুষের হাতে থাকে।

গ্যাস আমদানির সীমাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রী জানান, বিদেশ থেকে আমদানিকৃত গ্যাস সংরক্ষণের জন্য গত ১৫ বছরে মাত্র দুটি স্টোরেজ তৈরি করা হয়েছে, যা ছিল মূলত তাদের নিজস্ব সুবিধাভোগীদের স্বার্থে। এছাড়া অন্তর্বর্তী সরকারের সময় নেওয়া একটি জাহাজের উদ্যোগ বাতিল করা এবং অন্য একটি জাহাজে কারিগরি দুর্ঘটনার কারণে বর্তমানে গ্যাসের এই সংকট তৈরি হয়েছে।

তবে সংকট নিরসনে সরকারের পদক্ষেপের কথা জানিয়ে তিনি বলেন, কারিগরি ত্রুটি ইতিমধ্যে সারিয়ে ফেলা হয়েছে এবং আগামী কয়েক দিনের মধ্যেই গ্যাসের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। বিদ্যুৎ ও গ্যাসের এই সাময়িক কষ্টের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, সাধারণ মানুষকে এই দুর্ভোগ থেকে দ্রুত মুক্তি দিতে সরকার নিরলস কাজ করছে। খুব শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হবে এবং মানুষ কিছুটা স্বস্তিতে ফিরতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকটের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “২০ কোটি জনসংখ্যার একটি দেশে আমরা কখনো বলি না যে গত ৬ মাসে দেশের সকল উন্নয়ন করে ফেলেছি।

তিনি বলেন, ‘‘আমি জানি, বিগত কিছুদিন যাবৎ সারা দেশে, গ্রামে-গঞ্জে ক্ষেত্র বিশেষে মফস্বল শহরে, উপজেলা-জেলা শহরগুলোতে বিদ্যুতের কষ্ট পাচ্ছে মানুষ।

বিগত ১৭ বছর স্বৈরাচাররা এই প্রাকৃতিক সম্পদের একটি কূপও খনন করেনি বা করতে দেয়নি।

আমরা সরকারে আসার সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়েছি দেশের মাটিতে গ্যাস কূপ খননের কাজ দ্রুত শুরু করবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্স।

তাও এমনভাবে করেছে যেন তাদের লোকজন সেই সুবিধা পায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!