ঢাকা ০১:৫০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

এমপি আয়নুল হকের ওপর হামলা ও গাড়ী ভাঙ্গচূর

তাড়াশ ( সিরাজগঞ্জ) থেকে রফিকুল ইসলাম
  • আপডেট সময় : ১০:৩৭:০৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

এমপি আয়নুল হক।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এমপি আয়নুল হকের ওপর হামলা ও গাড়ী ভাঙ্গচূর

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তাঁর ব্যবহৃত গাড়িতে ভাঙচুর করা হয়েছে। তবে হামলায় সংসদ সদস্য মারাত্মক আহত হননি বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পড়ুন>>চা শ্রমিকদের ৮ দফা দাবি: বিশেষ তদন্ত টিম গঠনের আশ্বাস শ্রমমন্ত্রীর

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকায় কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের বিষয়ে একটি জরুরি মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভাস্থলে উপস্থিত থাকার সময় সংসদ সদস্য ভিপি আয়নুল হকের ওপর হামলার ঘটনা ঘটে। হামলার একপর্যায়ে তাঁর গাড়ির গ্লাসসহ কিছু অংশ ভাঙচুর করা হয়।

পড়ুন>>ডোমারে দুই প্রতিবন্ধী সন্তান‌ নিয়ে হাসিনার মানবেতর জীবন যাপন

ঘটনার পর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন সংসদ সদস্য আয়নুল হক। পরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে ঘটনার বিষয়ে কথা বলেন। লাইভে তিনি নিজের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হামলার ঘটনায় সংসদ সদস্য ভিপি আয়নুল হক মারাত্মক আহত হননি। তবে তাঁর গাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাটি নিয়ে পুলিশ কাজ করছে এবং তদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে।

এ বিষয়ে জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক ও ধানগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম খান বলেন, উপজেলার ধানগড়া বাজারে কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের বিষয়ে জরুরি মতবিনিময় সভা ছিল। সভাস্থলেই হামলার ঘটনা ঘটেছে বলে তিনি জানতে পেরেছেন। তবে ঘটনার সময় তিনি শহরে অবস্থান করায় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না।

হামলার কারণ এবং কারা এর সঙ্গে জড়িত—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। এ ঘটনায় কোনো পক্ষের লিখিত অভিযোগ বা মামলা হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে সেটিও জানা যায়নি।

এদিকে সংসদ সদস্যের ওপর হামলা ও তাঁর গাড়ি ভাঙচুরের ঘটনায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এমপি আয়নুল হকের ওপর হামলা ও গাড়ী ভাঙ্গচূর

আপডেট সময় : ১০:৩৭:০৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬