১৫ আগস্ট উপলক্ষে সাধারণ মানুষের মাঝে তেহারী বিতরণের অভিযোগে খুলনায় নিষিদ্ধ সংগঠন যুবলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে দৌলতপুর থানা পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন পাবলা কারিকর পাড়ার পারভেজ হাসান (২৯) এবং কেশবলাল রোড এলাকার মো. সাব্বির হোসেন সৈকত (২৮)।
পুলিশ জানায়, শুক্রবার বিকেলে যুবলীগের তিন সদস্য ১০ প্যাকেট তেহারী কিনে খালিশপুর আবু নাসের মোড়, গোয়ালখালির মোড় ও দৌলতপুর লেকভিউ রেস্টুরেন্টের সামনে জড়ো হয়ে বিতরণ করেন। এ সময় তারা ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেন। দৌলতপুর থানা পুলিশ ছবি দেখে তাদের শনাক্ত করে এবং দুজনকে আটক করতে সক্ষম হয়।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুরাদুল ইসলাম জানান, খাদ্য বিতরণের মাধ্যমে ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে জনমনে পুনরায় জাগ্রত করার অপচেষ্টা চালানো হয়েছিল। পুলিশি তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে। এ ঘটনায় অপু নামে আরও একজন পলাতক রয়েছেন, তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
ওসি আরও বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে কোনো ধরনের সাংগঠনিক কার্যক্রম বরদাস্ত করা হবে না। আইন ভঙ্গ করলে রাজনৈতিক পরিচয় নয়, বরং অপরাধকেই মূল বিবেচনার বিষয় হিসেবে দেখা হবে।
R//b
Leave a Reply