ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালমোহনে নজরুল বর্ষ উদযাপন: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে শিক্ষার্থীরা সৌদি আরবে আরামকো ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন বিরলে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে নুর জামান (সোনাহার)-এর নিজস্ব অর্থায়নে উপহার সামগ্রী বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল: ১০ হাজার কর্মী পাবেন বিনা খরচে ১৬ অক্টোবর মুক্তি পাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গল্প নিয়ে ‘চিরকুট’ মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর দুর্গাপূজায় প্রথমবারের মতো বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসি রায়পুরায় মাদকের পাওনা নিয়ে বিবাদ শ্যামনগরে পারিবারিক বিবাদ ও অনাকাঙ্ক্ষিত মৃত্যু, আটক এক কমিউনিটি ব্যাংকে কর্মী নিয়োগ, থাকছে ২৬ হাজার টাকা বেতন

খালেদা জিয়ার ত্যাগ ও আদর্শই বিএনপির পথচলার প্রেরণা: মির্জা ফখরুল

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:০৭:২১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খালেদা জিয়ার ত্যাগ ও আদর্শই বিএনপির পথচলার প্রেরণা: মির্জা ফখরুল

বিএনপির মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী ও দলের সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ত্যাগ এবং প্রেরণা দলটির প্রতিটি পদক্ষেপে দিকনির্দেশনা হিসেবে কাজ করে।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ‘গণতন্ত্রের মা’ খ্যাত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

পড়ুন>>সৈয়দপুরে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত

মির্জা ফখরুল বলেন, আজকের দিনটি দলের জন্য অত্যন্ত আনন্দের। বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের লড়াইয়ে এবং বারবার গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে খালেদা জিয়ার নেতৃত্ব ও অবদান অনস্বীকার্য। দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিয়ে বিএনপি আজ যে গণতান্ত্রিক অবস্থানে পৌঁছেছে, তাতে আপসহীন নেত্রীর ত্যাগ ও আদর্শই মূল অনুপ্রেরণা হিসেবে কাজ করছে। তিনি বিএনপিকে একটি আধুনিক ও সক্ষম রাজনৈতিক দল হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন, যা ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবে।

বর্তমান সরকারের লক্ষ্য সম্পর্কে তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার প্রণীত ‘ভিশন ২০৩০’ এবং পরবর্তীতে দলের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করে যাবে। দলের শক্তি বৃদ্ধি এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করাই এখন প্রধান লক্ষ্য। অনুষ্ঠানে তিনি খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য মহান আল্লাহর কাছে বিশেষ দোয়া প্রার্থনা করেন।

পড়ুন>> ঝিনাইদহে নিখোঁজের চার দিন পর ট্রাক হেলপারের উদ্ধার হওয়া নিয়ে তদন্ত শুরু

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এতে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী ও ড. আব্দুল মঈন খান বক্তব্য রাখেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের সদস্যসচিব মাওলানা আবুল হোসেইন। এছাড়া অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি এবং সমাজকল্যাণবিষয়ক সহ-সম্পাদক কাজী আবুল বাশারসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, ‘আজ যখন বিএনপি সরকার গঠন করেছে, প্রতিটি মানুষের আশা, এই সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে নীতি ছিল, তিনি যে ‘ভিশন ২০৩০’ দিয়েছিলেন, পরবর্তীকালে তাঁরই দলের কর্মসূচি হিসেবে ৩১ দফা, তাকে বাস্তবায়িত করবার জন্য আ

এই দিনে সেই নেত্রী জন্ম নিয়েছিলেন যিনি বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন এবং বাংলাদেশকে বারবার তাঁর নেতৃত্ব ও সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। বাংলাদেশকে সমৃদ্ধ করার সংগ্রামে অংশ নিয়েছেন।’

তিনি বলেন, ‘আজ যখন বিএনপি সরকার গঠন করেছে, প্রতিটি মানুষের আশা, এই সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে নীতি ছিল, তিনি যে ‘ভিশন ২০৩০’ দিয়েছিলেন, পরবর্তীকালে তাঁরই দলের কর্মসূচি হিসেবে ৩১ দফা, তাকে বাস্তবায়িত করবার জন্য আগামী দিনগুলোতে কাজ করে যাবে।

দলকে শক্তিশালী করবে এবং বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে অক্ষুণ্ন রাখবে।’  D/A

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

খালেদা জিয়ার ত্যাগ ও আদর্শই বিএনপির পথচলার প্রেরণা: মির্জা ফখরুল

আপডেট সময় : ০৫:০৭:২১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬