ডোমারে দুই প্রতিবন্ধী সন্তান‌ নিয়ে হাসিনার মানবেতর জীবন যাপন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ডোমারে দুই প্রতিবন্ধী সন্তান‌ নিয়ে হাসিনার মানবেতর জীবন যাপন : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
নাগেশ্বরীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ‎​ দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে না-ফেরার দেশে প্রভাষক লিটন ডোমারে দুই প্রতিবন্ধী সন্তান‌ নিয়ে হাসিনার মানবেতর জীবন যাপন গ্রীষ্মের দাবদাহে কাতারে জনপ্রিয় হয়ে উঠছে সামুদ্রিক ভ্রমণ ও ওয়াটার স্পোর্টস শাহজালাল মাজারে দানবাক্স ও ডেগের টাকা গণনার সময় শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় চিঠি বর্ষার রূপের ছটায় সেজেছে রাঙ্গামাটির সুবলং ঝরনা, পর্যটকদের উপচে পড়া ভিড় যুক্তরাষ্ট্রে নতুন রাষ্ট্রদূত নিয়োগে হিমশিম খাচ্ছেন প্রেসিডেন্ট জেলেনস্কি সৈয়দপুরে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত খালেদা জিয়ার ত্যাগ ও আদর্শই বিএনপির পথচলার প্রেরণা: মির্জা ফখরুল ঝিনাইদহে নিখোঁজের চার দিন পর ট্রাক হেলপারের উদ্ধার হওয়া নিয়ে তদন্ত শুরু

ডোমারে দুই প্রতিবন্ধী সন্তান‌ নিয়ে হাসিনার মানবেতর জীবন যাপন

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবির
  • প্রকাশিত : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
ডোমারে দুই প্রতিবন্ধী সন্তান‌ নিয়ে হাসিনার মানবেতর জীবন যাপন।

 

 

ডোমারে দুই প্রতিবন্ধী সন্তান‌ নিয়ে হাসিনার মানবেতর জীবন যাপন

 

নীলফামারীর ডোমার উপজেলার ১নং ভোগডাবুড়ি ইউনিয়নের গোসাইগঞ্জ ঝাক্কুয়াপাড়া গ্রামের বাসিন্দা হাসিনা বেগম, প্রতিবন্ধী ২ সন্তানকে নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। তাই তিনি সমাজের বৃত্তবান ধনবান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।

সরেজমিনে গিয়ে যানাযায়, দীর্ঘ ৪ বছর আগে স্বামী মশিয়ার রহমান তিন সন্তান রেখে মৃত্যু বরণ করেন। তিন সন্তানের মধ্যে দুই সন্তানই শারীরিক এবং বুদ্ধি প্রতিবন্ধী, একা একা চলাফেরা করতে পারেনা। বড় ছেলে হাবিব, ২য় ছেলে হাইউল হক এবং ৩য় কন্যা সন্তান মনি আক্তার। বড় ছেলে হাবিব এইচএসসি পরীক্ষার্থী।

পড়ুন>>বর্ষার রূপের ছটায় সেজেছে রাঙ্গামাটির সুবলং ঝরনা, পর্যটকদের উপচে পড়া ভিড়

 

স্বামীর মৃত্যুর পর থেকে বড় ছেলের লেখাপড়া, দুই প্রতিবন্ধী সন্তান ও অসুস্থ শাশুড়িকে নিয়ে কঠিন জীবনযুদ্ধে নেমেছেন হাসিনা বেগম। মাঠে ঘাটে কাজকর্ম করে উপার্জিত আয়ে কোন রকম ভাবে পরিবারের খাওয়া-দাওয়া ভরণ পোষণ চালিয়ে যাচ্ছেন।

এবিষয়ে হাসিনা বেগমের সাথে কথা হলে তিনি জানান, প্রায় চার বছর আগে তার স্বামী মারা যান এরপর থেকে সংসারের সব দায় দায়িত্ব তার কাঁধে এসে পড়ে।

জীবিকার তাগিদে মানুষের বাড়িতে কাজ করার পাশাপাশি ধান, পাটসহ বিভিন্ন কৃষি জমিতে দিনমজুরের কাজ করে যা আয় হয়, তা দিয়েই কোনরকম সংসার চালান।

পড়ুন>>শাহজালাল মাজারে দানবাক্স ও ডেগের টাকা গণনার সময় শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় চিঠি

অপরদিকে কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবন্ধী ২ সন্তানের গোসল করা, খাওয়ানোসহ সার্বক্ষণিক দেখাশোনার দায়িত্ব তাকেই পালন করতে হয়। প্রতিবন্ধী ২ সন্তানই নিজেরা চলা ফেরা করতে পারে না। তিনি আবেগাপ্লুত হয়ে জানান সন্তানেরা অসুস্থ হলে ওষুধ কেনার টাকা পর্যন্ত তার কাছে থাকে না।

হাসিনা বেগম অভিযোগ করে বলেন, ২০২৩ সালে বিধবা ভাতার জন্য আবেদন করলেও এখন পর্যন্ত ভাতা চালু হয়নি। তবে তার দুই প্রতিবন্ধী সন্তান প্রতিবন্ধী ভাতা পায়। তিনি আরও বলেন, সরকারি উদ্যোগে প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ার দেওয়া হলেও এখন পর্যন্ত তার সন্তানের জন্য কোন হুইল চেয়ার বরাদ্দ হয়নি।

পড়ুন>> ইতালিতে কনসার্টের মঞ্চে বন্ধু আইয়ুব বাচ্চুকে স্মরণ করলেন জেমস

স্থানীয় বাসিন্দারা জানায়, হাসিনার স্বামী মারা যাওয়ার পর থেকে সে একাই দুই প্রতিবন্ধী সন্তান অসুস্থ শাশুড়ীকে নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। বিভিন্ন সময় মানুষের বাড়িতে কাজ করে, কৃষি জমিতে দিনমজুরের কাজ করে শাশুড়ি ও সন্তানদের নিয়ে কঠিন মানবেতর জীবন যাপন করছেন।

স্থানীয়রা আরও বলেন, হাসিনার দ্রুত বিধবা ভাতা চালু, প্রতিবন্ধী সন্তানদের জন্য প্রয়োজনীয় সহায়তা এবং সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করলে পরিবারটি কোন রকম খেয়ে পড়ে বাঁচতে পারবে বলে তারা দাবি করেন।

আরও পড়ুন>> বিএনপির স্থায়ী কমিটিতে রুহুল কবির রিজভীসহ চার নতুন সদস্য

এবিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাশেদ মাহমুদ বলেন, সারা বাংলাদেশের ন্যায় আমাদের ডোমারেও বয়স্ক ও বিধবা ভাতার বরাদ্দ সীমিত থাকায় দেয়া সম্ভব হয়নি। বর্তমানে ডোমার উপজেলায় সাড়ে ৫ হাজারের মতো বয়স্ক বিধবা ভাতা অপেক্ষমান তালিকায় আছে। আর প্রতিবন্ধীদের হুইল চেয়ারের আবেদন করলে আমরা দ্রুত যথাযথ ব্যবস্থা নেব।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বীর কাছে হাসিনার মানবেতর জীবন যাপনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তিনি প্রতিবন্ধী সন্তান এবং শাশুড়িকে নিয়ে মানবতার জীবনযাপন করছেন। যদি তিনি বিধবা ভাতার আবেদন করে থাকেন তবে প্রসিডিউর আছে আমরা সেটা চালু করার চেষ্টা করব। পাশাপাশি প্রতিবন্ধীদের যদি কোন সরঞ্জাম দেওয়ার ব্যবস্থা থাকে আমরা সেটি করব।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!