ইতালিতে কনসার্টের মঞ্চে বন্ধু আইয়ুব বাচ্চুকে স্মরণ করলেন জেমস : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ইতালিতে কনসার্টের মঞ্চে বন্ধু আইয়ুব বাচ্চুকে স্মরণ করলেন জেমস : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে নিখোঁজের চার দিন পর ট্রাক হেলপারের উদ্ধার হওয়া নিয়ে তদন্ত শুরু বিএনপির স্থায়ী কমিটিতে রুহুল কবির রিজভীসহ চার নতুন সদস্য ইতালিতে কনসার্টের মঞ্চে বন্ধু আইয়ুব বাচ্চুকে স্মরণ করলেন জেমস মন্ত্রিসভায় রদবদলের জোর গুঞ্জন: নতুন মুখ হিসেবে আলোচনায় যারা যুক্তরাষ্ট্রের শুল্ক ফাঁকি দিতে চীন ৪০টির বেশি দেশকে ব্যবহার করছে: হোয়াইট হাউস আজকের খেলা: ১৫ আগস্ট ২০২৬-এ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ও ভারত-শ্রীলঙ্কা লড়াই সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শুরু দোহা মেট্রোর আল সাদ্দ স্টেশনে নতুন রূপ: শিল্পের ছোঁয়ায় সেজেছে উন্মুক্ত গ্যালারি খুলনায় তেহারী বিতরণ করে গ্রেপ্তার ২ যুবলীগ কর্মী ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫ জনের মৃত্যু, সুনামির সতর্কতা প্রত্যাহার

ইতালিতে কনসার্টের মঞ্চে বন্ধু আইয়ুব বাচ্চুকে স্মরণ করলেন জেমস

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

প্রায় এক যুগ বিরতির পর ইতালির রাজধানী রোমে কনসার্ট করতে গিয়েছেন জনপ্রিয় ব্যান্ড তারকা জেমস। আগামী ১৬ আগস্ট এই কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কাকতালীয়ভাবে এই দিনটি প্রয়াত কিংবদন্তি ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর জন্মদিন। কনসার্ট উপলক্ষে রোমের একটি অভিজাত হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে জেমস আবেগাপ্লুত হয়ে তার দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মীকে স্মরণ করেন।

জেমস বলেন, ‘আমরা সব সময় একসঙ্গেই কাজ করেছি, আমরা যেন জোড়া ছিলাম। উনি চলে যাওয়ার পর থেকে নিজেকে খুব একা মনে হয়, এর বেশি কিছু বলার ভাষা নেই।’ ১৯৮০ সালের শুরুর দিকে আইয়ুব বাচ্চুর সঙ্গে জেমসের পরিচয় হয়। এরপর থেকে দীর্ঘ ৪০ বছর তাদের মধ্যে এক গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় ছিল। জেমস আরও বলেন, ‘আমাদের সম্পর্কের এই গভীরতার কথা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। একে অপরের হৃদয়ে আমাদের যে জায়গা ছিল, তা হয়তো বাইরের কেউ জানবে না। আমাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা ছিল, যা ভালো গান তৈরির জন্য। সেখানে কোনো ঈর্ষা ছিল না, বরং যখনই দেখা হতো, একে অপরকে পরম ভালোবাসায় জড়িয়ে ধরতাম।’

‘নগরবাউল’ খ্যাত জেমস গত জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে ইউরোপ সফরের অংশ হিসেবে কনসার্ট করছেন। লন্ডনে কনসার্টের মাধ্যমে শুরু হওয়া এই সফরে তিনি পর্তুগাল, সাইপ্রাস, ইতালি ও সুইডেনে গান পরিবেশন করছেন। এর মধ্যে প্রথমবারের মতো পর্তুগালেও কনসার্ট করেছেন তিনি। ইতালি পর্ব শেষ করে আগামী ৫ সেপ্টেম্বর সুইডেনে কনসার্ট করবেন এই শিল্পী।

ইউরোপ সফর শেষ করেই জেমস অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হবেন। সেখানে ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী রূপম ইসলাম ও তার ব্যান্ড ‘ফসিলস’-এর সঙ্গে একই মঞ্চে গান পরিবেশন করবেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!