ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ফেনীর পরশুরামে কাজের সন্ধানে আসা নেত্রকোনার এক শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:০৮:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেনীর পরশুরামে কাজের সন্ধানে আসা নেত্রকোনার এক শ্রমিকের মৃত্যু

জীবন-জীবিকার সন্ধানে নেত্রকোনা থেকে ফেনীর পরশুরামে পাড়ি জমিয়েছিলেন ষাট বছর বয়সী শ্রমিক শুকুর আলী মোড়ল। শুক্রবার রাতে পরশুরাম স্টেশন রোডের আসলাম মিয়ার চায়ের দোকানে ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়। তিনি নেত্রকোনার দুর্গাপুর থানার গুজিরকোনা গ্রামের মৃত শহর আলী মোড়লের ছেলে।

শুকুর আলীর প্রতিবেশী সাদেক মিয়া জানান, পরিবারের সদস্যদের রেখে জীবিকার প্রয়োজনে প্রায় ১৫ দিন আগে তিনি কাজের সন্ধানে পরশুরামে আসেন। শুক্রবার রাতে স্টেশন রোডের ওই চায়ের দোকানে চা পান করার পর তিনি চেয়ারে বসে ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর তাকে ডাকাডাকি করলে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে দেখা যায়, ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়েছে। তিনি ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে।

পড়ুন>>ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে ১৮ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

ঘটনার পর তার সঙ্গে কাজে আসা শ্রমিক ও স্থানীয়দের সহযোগিতায় শুকুর আলীর মরদেহ স্টেশন রোড এলাকার মসজিদে রাখা হয়। বিষয়টি তার পরিবারের সদস্যদের জানানো হয়েছে। স্থানীয়রা তার মরদেহ বাড়িতে পাঠানোর জন্য অর্থ সংগ্রহ করে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছেন।

পরশুরাম থানার উপপরিদর্শক মোস্তফা কামাল জানান, শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তার মরদেহ বাড়িতে পাঠানোর জন্য অ্যাম্বুলেন্স চালকের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ করা হচ্ছে। বৃদ্ধ বয়সে জীবিকার তাগিদে বাড়ি থেকে দূরে এসে শুকুর আলীর এমন আকস্মিক মৃত্যুতে স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফেনীর পরশুরামে কাজের সন্ধানে আসা নেত্রকোনার এক শ্রমিকের মৃত্যু

আপডেট সময় : ১০:০৮:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬