নিজের খেয়ে বনের মোষ তাড়ানোই যেন মফস্বল সাংবাদিকদের মহৎ কাজ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নিজের খেয়ে বনের মোষ তাড়ানোই যেন মফস্বল সাংবাদিকদের মহৎ কাজ : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬: বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই কাউনিয়া রেলবাজার পরিবহন সমিতির নির্বাচন সভাপতি ফিরোজ, সম্পাদক সিরাজুল ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২ বিশ্বনাথে সরকারী আদেশ অমান্য করে রাতের আধাঁরে গেইট নির্মাণের অভিযোগ ঠাকুরগাঁওয়ে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু অল্প কিছুদিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী কুড়িগ্রামে ঐতিহ্যবাহী শহীদ মিনার ও শাপলা চত্বর ভাঙায় জনমনে ক্ষোভ চলনবিলে আধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে- পর্যটন মন্ত্রী মইজ্যারটেক চেকপোস্টে বিশাল ইয়াবা চালানসহ একই পরিবারের তিনজন গ্রেপ্তার তাড়াশে কুড়িয়ে পাওয়া মাটির ব্যাংক ছিনিয়ে নেয়ার অভিযোগ

নিজের খেয়ে বনের মোষ তাড়ানোই যেন মফস্বল সাংবাদিকদের মহৎ কাজ

বেল্লাল হোসেন বাবু
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
নিজের খেয়ে বনের মহিষ তাড়ানোই যেন মফস্বল সাংবাদিকদের মহৎ কাজ

 

নিজের খেয়ে বনের মোষ তাড়ানোই যেন মফস্বল সাংবাদিকদের মহৎ কাজ

নিজের খেয়ে বনের মোষ তাড়ানোই যেন মফস্বল সাংবাদিকদের মহৎ কাজ।
একজন ন্যায়পরায়ণ বস্তুনিষ্ঠ সাংবাদিক, যিনি সমাজের আয়না স্বরূপ। নিজের খেয়ে বনের মোষ তাড়ানোই যেন তার মহৎ কাজ। মফস্বল সাংবাদিক হলে তো আরো কঠিন ব্যাপার।

 

 

এরা অফিস থেকে নামমাত্র ভাতা পায়, তবে আবার বহু মাস-বছর বকেয়া পরে। আবার বেশির ভাগ পত্রিকার অফিস ভাতা দেন না বিজ্ঞাপন থেকে যত টুকু কমিশন আসে তা দিয়ে চলতে হয়। উপজেলা ও থানায়  বিজ্ঞাপন সংখ‍্যাও সামান‍্য। কেউ হয়তো বছরে এক দুইটি বিজ্ঞাপন পান। তবে অনেকেই সারা বছরে এক দুইটিও পান না। পাশাপাশি নিজ খরচে জেলা উপজেলাতে পত্রিকা আনতে হয় মফস্বল সাংবাদিকদের।

 

   নিজের অভাব থাকলেও হাসিমুখে অন্যের অভাব পূরণের জন্য তিনি সদা সতর্ক। বেতন-ভাতার দিকে তার আকর্ষণ মামুলী। কিন্ত এই সমাজ দরদী শিক্ষিত মানুষটি তার কর্তব্য থেকে পিছ পা হয় না।

 

 

অনেকেই আগ্রহ নিয়ে এই পেশায় আসে, বাস্তবতা দেখে ছিটকে পড়ে অল্পদিনেই। প্রশাসন, রাজনৈতিক দল, সংগঠন, সংস্থা ব্যক্তি বিশেষ সবাই মফস্বল সাংবাদিক মহোদয়কে ব্যবহার করেন। কিন্ত পারিশ্রমিক কী দেন? চাইলে হলুদ সাংবাদিকের তকমা দিতে সময় ক্ষেপন করেন না।

করোনা ভাইরাসের বৈশিক সমস্যায় ন্যায়পরায়ন বস্তুনিষ্ঠ মফস্বল সাংবাদিকগণ ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন এখনো সক্রিয়। সে সময় ঢাকাসহ সারা দেশে অনেকেই আক্রান্ত, সেই সাথে অনেক পত্রিকা বন্দ হয়ে গেছে ।

সংবাদকর্মীদের ঘরে অভাবের তাড়না আর বাইরে সংবাদের তাড়না! এই দুইয়ের মাঝখানে তারা চ্যাপটা হচ্ছে। তাদের ঘরের খবর নিলে নুন আনতে পান্তা ফুরোয়, বউয়ের দেয়া বাজারের লিষ্টের পূর্ণতা হয় না।

 

 

হ্যাঁ, তারা সবার খবর রাখলেও তাদের খবর কে-উ রাখেন না। করোনায় সবাই পরাস্ত হয়েছে , তার মাঝে সাংবাদিকরাও বাদ নেই।

 

 

এই নিম্ন মধ্যবিত্ত মিডিয়া সংশ্লিষ্ট পরিবারগুলো চরম অসহায় হলেও কেউ তো চুপিচুপি হাত বাড়াইনি! বলি একটু তাকান তবে ধান্ধাবাজ বাটপার অসৎ সাংবাদিকদের চাটুকারিতা থেকে সতর্ক থাকবেন !

 

 

Please Share This Post in Your Social Media

One response to “নিজের খেয়ে বনের মোষ তাড়ানোই যেন মফস্বল সাংবাদিকদের মহৎ কাজ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!