রংপুরের কাউনিয়া উপজেলায় বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন সংগঠনের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়।
শ্রমিক নেতৃবৃন্দ তাদের বক্তব্যে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
তারা বলেন, মে দিবসের চেতনা বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকদের জীবনমান উন্নয়নে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন পেশার শ্রমিকরা অংশগ্রহণ করেন এবং শ্রমিক সংহতির বার্তা তুলে ধরেন।
মে দিবসের র্যালিতে উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শফিকুল আলম শফি, যুগ্ম সম্পাদক আঃ রহিম, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান, বালাপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি শাহজাহান মিয়া, সম্পাদক শাহজাহান মন্ডল, যুবদল আহবায়ক আজিজ বাবু, কাউনিয়া বাস স্ট্যান্ড মটর শ্রমিক শাখার সভাপতি আলম বেপারী, সাধারণ সম্পাদক শাহিন মিয়া, কোষাধাক্ষ শহিদুল ইসলাম, শ্রমিকদল কাউনিয়া উপজেলা শাখার আহবায়ক মোঃ এনতাজ আলী, সদস্য সচিব আব্দুল হালিম, সাবেক শ্রমিকদল নেতা আব্দুল কাদের প্রমূখ।
দিনব্যাপী এসব কর্মসূচির মাধ্যমে কাউনিয়ায় মে দিবস উদযাপন হয় উৎসবমুখর পরিবেশে।
Leave a Reply