নাগেশ্বরীতে বজ্রপাতে ১যুবকের মৃত্যু
- আপডেট সময় : ০৫:৩৬:২১ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬ ২৬০৪২ বার পড়া হয়েছে
নাগেশ্বরীতে বজ্রপাতে ১যুবকের মৃত্যু
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বজ্রপাতে ১ যুবকের মৃত্যু হয়েছে। ৬মে বুধবার দুপুরে বাড়ির পাশে ধান কাটতে গিয়ে এ ঘটনা ঘটে। পরিবার সুত্রে জানাগেছে, তিনজন মিলে ক্ষেতে ধান কাটতে যায়।
পরে বজ্রপাতে ওবাইদুল হক (৩২) গুরুতর আহত হলে তার সাথে থাকা লোকজন সহ পরিবারের লোক নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
পড়ুন>>কুড়িগ্রাম-১ আসনের এমপি আনোয়ারুল ইসলামের শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন
স্থানীয় সাবেক ইউপি সদস্য ও শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম বলেন, তিনজন মিলে ধান কাটতে গিয়ে ওবাইদুল হক বজ্রপাতের স্বীকার হয়। পরে নাগেশ্বরী হাসপাতালে নিয়ে আসার পর ছেলেটির মৃত্যু হয়। এ ব্যপারে নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ হিল জামান জানায়, আমরা অফিসিয়াল ভাবে কোন সংবাদ পাইনি।
পড়ুন>> টেকসই শিল্পখাতের জন্য ইএসজি দক্ষতা তৈরিতে কাজ করছে ব্র্যাক ইউনিভার্সিটি ও সুইসকন্ট্যাক্ট
তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাগেছে বদিজমাপুর গ্রামে বজ্রপাতে এক জনের মৃত্যু হয়েছে। ওবাইদুল হক নাগেশ্বরী পৌর সভার ৬নং ওয়ার্ডের বদিজমাপুর গ্রামের আব্দুল হকের পুত্র। মৃত্যুর সংবাদ পেয়ে তার বাড়িতে শোকের ছায়া নেমেছে।মৃত্যুকালে ওবাইদুলের স্ত্রী,এক ছেলে ও মেয়ে রাখে যান।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























