বিশ্বম্ভরপুরে কৃষকের তালিকা প্রণয়নে অনিয়মে কঠোর হুঁশিয়ারি : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বিশ্বম্ভরপুরে কৃষকের তালিকা প্রণয়নে অনিয়মে কঠোর হুঁশিয়ারি : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
দোহা মেট্রোর আল সাদ্দ স্টেশনে নতুন রূপ: শিল্পের ছোঁয়ায় সেজেছে উন্মুক্ত গ্যালারি খুলনায় তেহারী বিতরণ করে গ্রেপ্তার ২ যুবলীগ কর্মী ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫ জনের মৃত্যু, সুনামির সতর্কতা প্রত্যাহার নতুন নয়, বিদ্যমান ক্রীড়া স্থাপনা স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রয়াত নেত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ: স্মরণ ও প্রার্থনায় বিএনপি জুলাই বিপ্লবের দুই বছর পরেও বিচারের অপেক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকরা ভূরুঙ্গামারীতে ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে স্থবির দেশের শিল্প খাত, উৎপাদন নেমেছে তলানিতে মিরাজের ফিফটি ও তাসকিনের দৃঢ়তায় দুইশ ছাড়াল বাংলাদেশের লিড ১৫ আগস্ট ঘিরে দেশজুড়ে কঠোর নিরাপত্তা, রাজধানীতে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী আটক

বিশ্বম্ভরপুরে কৃষকের তালিকা প্রণয়নে অনিয়মে কঠোর হুঁশিয়ারি

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : বুধবার, ৬ মে, ২০২৬
বিশ্বম্ভরপুরে কৃষকের তালিকা প্রণয়নে অনিয়মে কঠোর হুঁশিয়ারি

 

 

 

বিশ্বম্ভরপুরে কৃষকের তালিকা প্রণয়নে অনিয়মে কঠোর হুঁশিয়ারি

 

 

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়নে কোনো ধরনের অনিয়ম বা তালবাহানা সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব।
তিনি বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারি প্রণোদনা দেওয়া হবে এবং তাদের জন্য বিশেষ কার্ড প্রদান করা হবে।

পড়ুন>>টেকসই শিল্পখাতের জন্য ইএসজি দক্ষতা তৈরিতে কাজ করছে ব্র্যাক ইউনিভার্সিটি ও সুইসকন্ট্যাক্ট

 

 

মঙ্গলবার (৫ মে) দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলা হলরুমে হাওর এলাকার কৃষক, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ত্রাণমন্ত্রী আরও বলেন, হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় বর্তমান সরকারের কার্যক্রম অব্যাহত থাকবে। ফসল রক্ষায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হবে। তিনি জানান, এ বিষয়ে প্রধানমন্ত্রী ইতোমধ্যে একাধিক নির্দেশনা দিয়েছেন।

 

 

 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরসহ স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

পড়ুন>>কাউনিয়ায় চেয়ারম্যান প্রার্থী পলাশের নির্বাচনী ইশতেহার ঘোষণা

 

বিকেলে বিশ্বম্ভরপুর উপজেলার করচার হাওরপাড় এলাকায় ৪০০ জন ক্ষতিগ্রস্ত কৃষকের মধ্যে সরকারি সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ত্রাণমন্ত্রী। প্রত্যেক কৃষককে ৭ হাজার ৫০০ টাকা নগদ অর্থ এবং ২০ কেজি করে চাল প্রদান করা হয়।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!