জাইমা রহমানের বিকৃত ছবি ছড়ানোয় নাগেশ্বরীতে জিডি: তদন্তে পুলিশ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
জাইমা রহমানের বিকৃত ছবি ছড়ানোয় নাগেশ্বরীতে জিডি: তদন্তে পুলিশ : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে এফএসআরইউ মেরামতের অপেক্ষায় সরকার: বিদ্যুৎমন্ত্রী গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ পুলিশ লাইনে আরজিকর কাণ্ডে সাবেক বিধায়ক নির্মল ঘোষ গ্রেপ্তার: তদন্তে নতুন মোড় ডারউইন টেস্ট: তানজিদের প্রথম ফিফটি, অল্পের জন্য আক্ষেপ মুমিনুলের লভ্যাংশ পেলেন সদস্যরা কাউনিয়ায় বালাপাড়া বণিক সমবায় সমিতির বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি মধ্যপ্রাচ্যে নতুন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, সংকটে আব্রাহাম লিংকনের নাবিকেরা ব্র্যাক ইউনিভার্সিটিতে বাজেট পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা নওগাঁয় শিক্ষার্থীদের চারা গাছ, স্কুলে বেঞ্চ ও একইসাথে হতদরিদ্রের মাঝে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময়—‘ঠাকুরগাঁওয়ের সন্তান এবার রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে’

জাইমা রহমানের বিকৃত ছবি ছড়ানোয় নাগেশ্বরীতে জিডি: তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : শুক্রবার, ১ মে, ২০২৬
জাইমা রহমানের বিকৃত করা ছবি।

 

 

জাইমা রহমানের বিকৃত ছবি ছড়ানোয় নাগেশ্বরীতে জিডি: তদন্তে পুলিশ

 

 

সামাজিক যোগাযোগমাধ্যমে জাইমা রহমানের বিকৃত ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে কুড়িগ্রামের নাগেশ্বরী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

 

জিডি সূত্রে জানা গেছে, নাগেশ্বরী পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক (৪৮) অভিযোগ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারম্যান তারেক রহমানের জ্যেষ্ঠ কন্যা জাইমা রহমানের একটি ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এর মাধ্যমে তাকে সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

 

পড়ুন>> রাণীশংকৈলে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

 

 

অভিযোগে আরও বলা হয়, নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের কুড়ানি পাড়া গ্রামের বাসিন্দা মো. রাসেল মিয়া (৩২), পিতা মো. ফুলবর রহমান, তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ওই বিকৃত ছবিটি পোস্ট করেন। পোস্টটি দ্রুত বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়ভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

 

 

 

এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষে নাগেশ্বরী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী দোষীদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

পড়ুন>>ঠাকুরগাঁওয়ে নহনানদী খনন নিয়ে গ্রামবাসী ও ঠিকাদারের মধ্যে উত্তেজনা, আহত-৩

 

 

 

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। ইতোমধ্যে বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

স্থানীয় সচেতন মহলের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার দিন দিন উদ্বেগজনক হারে বাড়ছে।

 

 

 

এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে প্রশাসনের কঠোর নজরদারি ও দ্রুত পদক্ষেপের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিও অত্যন্ত জরুরি। তারা গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য থেকে বিরত থাকতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!