কাউনিয়ায় নিখোঁজের একমাস হলেও আব্দুল কুদ্দুসের সন্ধান মেলেনি : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাউনিয়ায় নিখোঁজের একমাস হলেও আব্দুল কুদ্দুসের সন্ধান মেলেনি : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়াকে হারাতে বাংলাদেশের লক্ষ্য ৫৭ রান রোববার কিশোরগঞ্জ সফরে প্রধানমন্ত্রী: জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করবেন তারেক রহমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান লেবাননে ইসরাইলি বিমান হামলায় শিশুসহ ১১ জন নিহত বিএনপি সরকারের ছয় মাস: তারেক রহমানের নেতৃত্বে প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব ধর্ষণের অভিযোগের জেরে ভাইয়ের হাতে প্রাণ গেল ভাইয়ের পুরান ঢাকায় মার্কেটের ১৩ তলায় বিক্রয়কর্মীর ওপর হামলা, মৃত্যু লোডশেডিং ও গ্যাস সংকট নিয়ে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৬ আগস্ট ২০২৬: সারা দেশে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা, কোথাও ভারী বর্ষণ আজ ১৬ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: দৈনিক রাশিফল: কেমন কাটবে দিনটি আপনার

কাউনিয়ায় নিখোঁজের একমাস হলেও আব্দুল কুদ্দুসের সন্ধান মেলেনি

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
কাউনিয়ায় নিখোঁজ আব্দুল কুদ্দুস সন্ধান মেলেনি

 

 

কাউনিয়ায় নিখোঁজের একমাস হলেও আব্দুল কুদ্দুসের সন্ধান মেলেনি

 

কাউনিয়ার হারাগাছ পৌর সভার ঠাকুরদাস গ্রাম থেকে ৬ এপ্রিল রহস্য জনক ভাবে মো. আব্দুল কুদ্দুস (১৪) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। নিখোঁজের এক মাস অতিবাহিত হলেও পুলিশ এখনও তার সন্ধান বের করতে পারেনি। ফলে পরিবারের লোকজন উদ্বেগ -উৎকন্ঠার মধ্যে দিয়ে দিন অতিবাহিত করছে।

 

 

পারিবারিক সূত্রে জানাগেছে, ঠাকুরদাস গ্রামের নাজমুল হকের পুত্র কিশোর আব্দুল কুদ্দুস (১৪) বাড়ির কাউকে না জানিয়ে ৬ এপ্রিল সকালে বাড়ি থেকে বের হয়ে যায়। সকাল গড়িয়ে রাত সপ্তাহ গড়িয়ে মাস পার হলেও আব্দুল কুদ্দুসের সন্ধান বের করতে পারেনি পুলিশ। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবসহ সম্ভাব্য সকল স্থানে তাকে খুঁজে না পেয়ে মাইকিং, পোস্টার বের করা হয় তার সন্ধানের জন্য। কিন্তু কোন স্থানেই তার সন্ধান পাওয়া যায়নি।

 

পড়ুন>> রাজিবপুরে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

 

 

নিখোঁজ কিশোরের পিতা মো. নাজমুল হোসেন বলেন তার সন্তান  সুস্থ ও স্বাভাবিক ছিল। সে বোকা প্রকৃতির ছেলে না, চালাক চতুরও রয়েছে। সে এভাবে নিখোঁজ হয়ে যাবে এটা সে ভাবতেও পারছে না।

 

 

দীর্ঘদিনেও তার সন্ধান না পাওয়ায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তার পিতা বলেন

 

 

 

কোনো সহৃদয় ব্যক্তি কিশোরটির যদি খোঁজ খবর পান বা এ ধরনের কাউকে দেখে থাকেন, তাহলে নিকটস্থ হারাগাছ বা কাউনিয়া থানায় তথ্য দেওয়ার জন্যও অনুরোধ করা হয়েছে। পরিবারের সদস্যরা নিখোঁজ আব্দুল কুদ্দুসের শোকে ভেঙে পড়েছেন এবং দ্রুত তাকে ফিরে পাওয়ার জন্য সবার সহযোগিতা কামনা করেছেন।

 

 

 

হারাগাছ থানা অফিসার ইনচার্জ অশোক চৌহান বলেন, নিখোঁজ কিশোরের সন্ধানে পুলিশ আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছেন।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!