কুষ্টিয়ার দৌলতপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়৷
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল হাই সিদ্দিকী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত থেকে দৌলতপুরের আইন শৃংখলা ও চোরাচালান, মাদকের ব্যাপকতা নিয়ে বক্তব্য রাখেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সোলায়মান শেখ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম (পুলক), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ তৌহিদুল হাসান তুহিন।
এছাড়াও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শুভাগত বিশ্বাস, দৌলতপুর সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার এখলাছুর রহমান, দৈনিক দিনকালের দৌলতপুর প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম (শাহীন), নয়াদিগন্ত প্রতিনিধি মোঃআহাদ আলী নয়ন, বিজিবির কোম্পানি কমান্ডার মজিবুল রহমান।
বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খোয়াজ হোসেন, খলিশাকুন্ডি ইউনিয়নের চেয়ারম্যান জুলমত হোসেন, রেফায়েতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রানা বিশ্বাসসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, দূর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত দৌলতপুর গড়তে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।
Leave a Reply