নগরকান্দায় ভুয়া র‍্যাব ধাওয়ায় আসল র‍্যাব: দুই পক্ষকেই গণধোলাই এর শিকার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নগরকান্দায় ভুয়া র‍্যাব ধাওয়ায় আসল র‍্যাব: দুই পক্ষকেই গণধোলাই এর শিকার : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই বিপ্লবের দুই বছর পরেও বিচারের অপেক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকরা ভূরুঙ্গামারীতে ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে স্থবির দেশের শিল্প খাত, উৎপাদন নেমেছে তলানিতে মিরাজের ফিফটি ও তাসকিনের দৃঢ়তায় দুইশ ছাড়াল বাংলাদেশের লিড ১৫ আগস্ট ঘিরে দেশজুড়ে কঠোর নিরাপত্তা, রাজধানীতে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী আটক মেসির পথ ধরে এমএলএসে ইউরোপীয় তারকাদের জয়জয়কার রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু ফোনের কভারে তেজপাতা, কেন নতুন ট্রেন্ড? মাঠের ঘাসে ছত্রাকের সংক্রমণ: লা লিগায় ওসাসুনা ও সেল্টা ভিগোর ম্যাচ স্থগিত সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

নগরকান্দায় ভুয়া র‍্যাব ধাওয়ায় আসল র‍্যাব: দুই পক্ষকেই গণধোলাই এর শিকার

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
নগরকান্দায় ভুয়া র‍্যাব ধাওয়ায় আসল র‍্যাব: দুই পক্ষকেই গণধোলাই এর শিকার

 

 

নগরকান্দায় ভুয়া র‍্যাব ধাওয়ায় আসল র‍্যাব: দুই পক্ষকেই গণধোলাই এর শিকার

 

ফরিদপুরের নগরকান্দায় ঘটে গেছে নাটকীয় ও চাঞ্চল্যকর এক ঘটনা। জয়বাংলা মোড়ে মঙ্গলবার ভুয়া র‍্যাব সদস্যদের ধাওয়া করে আসল র‍্যাব সদস্যরা পৌঁছালে, উভয় পক্ষকেই গণপিটুনির মুখে পড়তে হয়।

 

 

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় জনতা প্রথমে একটি গাড়ি আটকায়, যারা নিজেদের র‍্যাব পরিচয় দিলেও কথাবার্তা ও পোশাক দেখে সন্দেহ জাগে। এরপর শুরু হয় গণধোলাই। কিছু সময় পর ঘটনাস্থলে আরেকটি গাড়িতে করে পৌঁছায় প্রকৃত র‍্যাব সদস্যরা। কয়েকজনের গায়ে সাদাপোশাকে থাকায় তাদেরও জনতা ভুয়া র‍্যাব মনে করে মারধর করে বসে।

পড়ুন>>গাইবান্ধায় অনুমোদনহীন ৪টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

র‍্যাব-১০ এর পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্ত ভুয়া র‍্যাব সদস্যরা মুন্সিগঞ্জে দুইজন সোনা ব্যবসায়ীর কাছ থেকে ডাকাতি করে পালাচ্ছিল। গ্রেফতারকৃতদের বাড়ি শরীয়তপুর, চাঁদপুর, গাইবান্ধা, মাদারীপুর ও ফরিদপুরে।

 

 

পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ও অতিরিক্ত র‍্যাব সদস্যরা এসে উভয় পক্ষকে উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আসল র‍্যাব সদস্যদের পরিচয় নিশ্চিত হলে উত্তেজনা প্রশমিত হয়।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!