পবিত্র ঈদুল ফিতরের ১ম দিন ই পদ্মা নদীর পাড়ে ঘুরতে আসা মানুষের ঢল নেমেছে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আন্ধার মানিক বাজার সংলগ্ন তীরবর্তী এলাকাসমূহে।
ঈদের আনন্দ ভাগাভাগি করতে পরিবার-পরিজন নিয়ে বিভিন্ন স্থান থেকে আসা মানুষ ঘাট থেকে টলারযোগে পদ্মার মাঝের চরে ঘুরতে যাচ্ছেন এবং উপভোগ করেছেন।
এতে ঘাট ও আশপাশের সড়কে অটোগাড়ি, অটোরিকশা, প্রাইভেট কার ও মোটরসাইকেলের ব্যাপক চাপ লক্ষ্য করা গেছে। স্থানীয়দের ধারণা, ঈদের ছুটির পুরো সময়জুড়ে এ ধরনের জনসমাগম অব্যাহত থাকবে।
ঈদে ঘুরতে আসা পর্যটন এলাকায় আলাদাভাবে নজরদারি ও বাড়ানো হয়েছে বলে মন্তব্য করেন হরিরামপুর থানা পুলিশ।
হরিরামপুর থানার অফিসার ইনচার্জ আফজাল হোসাইন জানান, ঈদ উপলক্ষে হরিরামপুর থানার দর্শনীয় স্থানগুলোতে আলাদাভাবে নজরদারি বাড়ানো হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী তৎপর এবং কোন ধরনের বিশৃঙ্খলা যাতে না ঘটে সে বিষয়ে সজাগ রয়েছে।
Leave a Reply