আজ ২৪ জুন শনিবার। এই প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে যা রূপ নিয়েছে ইতিহাসের।
প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।
প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।
ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘আজকের এই দিনের ইতিহাস’।
২০০২ সালে আফ্রিকার ইতিহাসে সবচেয়ে ভয়ংকর রেল দুর্ঘটনা ঘটে তাঞ্জানিয়ায়, ২৮১ জন মারা যায়।
আজ ২৪ জুন ২০২৩, শনিবার । ১০ আষাঢ়, ১৪৩০ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৭৫ তম (অধিবর্ষে ১৭৬ তম) দিন।
এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ইতিহাসে আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলি:
৬৫৬ – খলিফা হযরত ওসমান (রা.)’র হত্যাকাণ্ডের পর হযরত আলী (রা.) চতুর্থ খলিফা নির্বাচিত।
১৭৬৩ – ব্রিটিশ সৈন্যরা মুর্শিদাবাদ দখল করে মীর জাফরকে বাংলার নবাব নিযুক্ত করে।
১৭৯৩ – ফ্রান্সে প্রথম গণতান্ত্রিক সংবিধান গৃহীত হয়।
১৮১২ – ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট ৩ লাখ ৫০ হাজার সৈন্য’র এক বিশাল বাহিনী নিয়ে যার শাসিত রাশিয়ায় হামলা করেন।
১৮৫৯ – সোলফেরিনোর যুদ্ধে ফরাসিরা অস্ট্রিয়দের পরাজিত করে।
১৮৭০ – অস্ট্রেলীয় কবি অ্যাডাম গর্ডন আত্মহত্যা করে।
১৮৯৪ – লিওনে ইতালীয় দুষ্কৃতকারী কর্তৃক ফ্রান্সের প্রেসিডেন্ট সাদি কারনট খুন।
১৯১৮ – কানাডায় প্রথম এয়ার মেইল সার্ভিস শুরু হয়- মনট্রিল থেকে টরন্টো।
১৯৪৮ – সাবেক সোভিয়েত ইউনিয়ন কর্তৃক বার্লিন অবরোধ শুরু হয়।
১৯৭৫ – মোজাম্বিকের স্বাধীনতা লাভ।
১৯৭৬ – উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম পুনরেকত্রীকরণ হয়।
১৯৭৮ – ইয়েমেনে এক কূটনীতিকের ব্রিফকেসে পাতা বোমা বিস্ফোরণে প্রেসিডেন্ট আহমদ হুসেইন ঘাশামি নিহত।
১৯৮৮ – ইরাকের আগ্রাসী বাহিনীর জঙ্গীবিমান মাজনুন দ্বীপে মোতায়েন ইরানী সেনাদের ওপর রাসায়নিক বোমা বর্ষণ করে।
১৯৯২ – ইসরাইলে নির্বাচনে লেবার পার্টির কাছে কট্টরপন্থি লিকুদ পার্টি পরাজিত।
১৯৯৪ – যুক্তরাষ্ট্র ও রাশিয়া যৌথ মহাশূন্য স্টেশন স্থাপন সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করে।
২০০২ – আফ্রিকার ইতিহাসে সবচেয়ে ভয়ংকর রেল দুর্ঘটনা ঘটে তাঞ্জানিয়ায়। ২৮১ জন মারা যায়।
আজ যাদের জন্মে ধরিত্রী ধন্য হয়েছে:
১৯৭৬ – ইংলিশ লেখক লুইস লিমেন।
১৯৮১ – শিক্ষাবিদ ও গবেষক আব্দুল মতিন চৌধুরী।
১৯৮৭ – আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল আন্দ্রেস মেসি।
আজ পৃথিবীর যাদেরকে হারিয়েছে:
১৯৫৩ – শিক্ষাবিদ ও রাজনীতিক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়।
১৯০৭ – আইরিশ পদার্থবিদ লর্ড উইলিয়াম টমসন কেলভি।
১৯৭৮ – ফ্রান্সের লেখক রবার্ট চারাস।
১৯৮৬ – ইংরেজ ঔপন্যাসিক ও ঐতিহাসিক রেক্স ওয়ার্নার।
Leave a Reply