আজ ১ মে: আজকের দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাবলি : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
আজ ১ মে: আজকের দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাবলি : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ তিন বছর পর সেপ্টেম্বরে মাঠে ফিরছে ফিলিস্তিনি ফুটবল লিগ বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর বিদেশে কর্মসংস্থান বাড়াতে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর কাতারে তীব্র গরমের শেষ ধাপ: আল-নাথরাহ তারার উদয়ে ১৩ দিনের সতর্কতা সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে আদালতের মৃত্যুদণ্ডের রায় দাদিকে প্রাণঘাতী হামলার ঘটনায় খুলনায় কলেজছাত্রের যাবজ্জীবন কারাদণ্ড সাভারে চারতলা ভবন ঘিরে সিটিটিসির অভিযান, ভেতরে বিস্ফোরক তৈরির সরঞ্জামের তথ্য জনগণের অর্থনৈতিক সক্ষমতা বাড়লেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান কাউনিয়ায় এলজিইডির উদ্যোগে রাস্তার ধারে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ দাগনভূঞায় ব্যবসায়ীদের সঙ্গে ইসলামী ব্যাংকের মতবিনিময়

আজ ১ মে: আজকের দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাবলি

সংকলন: সৈয়দা মোসলেমা বেগম
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
আজকের দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাবলি

 

 

আজ ১ মে: আজকের দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাবলি

 

 

১ মে গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১২১তম (অধিবর্ষে ১২২তম) দিন। বছর শেষ হতে আরো ২৪৪ দিন বাকি রয়েছে।

ঘটনাবলী

৩০৫ – ডায়োক্লেটিয়ান ও ম্যাক্সিমিয়ান, রোমান সম্রাটের অফিস থেকে অবসর গ্রহণ করেন।

৮৮০ – কন্সটান্টিনোপলে নিয়া একেলেসিয়া চার্চের উদ্বোধন হয়। এর ফলে পরবর্তীতে অর্থোডক্স চার্চগুলোতে ক্রস-ইন-স্কয়ার নির্মাণশৈলীর ব্যবহার শুরু হয়।

১৩২৮ – স্কটল্যান্ডীয় স্বাধীনতা যুদ্ধ শেষ হয়: এডিনব্র-নর্দাম্পটন চুক্তি স্বাক্ষরিত হয়, এবং কিংডম অফ ইংল্যান্ড, কিংডম অফ স্কটল্যান্ডকে তার একটি স্বাধীন প্রদেশ হিসেবে ঘোষণা করে।

১৫৭৬ – প্রিন্স অফ ট্রান্সিলভানিয়া পদে অধিষ্ঠিত স্টেফান ব্যাট্রয়, অ্যানা জ্যাগিয়েলনকে বিয়ে করেন, এবং তারা দুজন একই সাথে পোলিশ-লিথুনিয়ান কমনওয়েলথের শাসক হিসেবে অধিষ্ঠিত হন।

১৫৭৮ – ইংল্যান্ডের উইলিয়াম হার্ভে রক্ত সঞ্চালনু আবিষ্কার করেন।

১৭০৭ – অ্যাক্ট অফ ইউনিয়ন স্বাক্ষরিত হয়; এর ফলে কিংডম অফ ইংল্যান্ড ও কিংডম অফ স্কটল্যান্ড একত্রিত হয়ে কিংডম অফ গ্রেট ব্রিটেন গঠিত হয়।

১৭৪৮ – পম্পেই নগরীর ধ্বংসাবশেষ পাওয়া যায়।

১৭৫১ – আমেরিকায় প্রথম ক্রিকেট খেলাটি অনুষ্ঠিত হয়।

১৭৫৩ – কার্ল লিনিয়াস রচিত স্পেসিস প্লান্টারাম প্রকাশিত হয়, এবং আইসিবিএন কর্তৃক আনুষ্ঠানিকভাবে ব্যবহার শুরু হয়।

১৭৫৯ – জোসিয়াহ ওয়েজগুড গ্রেট ব্রিটেনে ওয়েজগুড তৈজসপত্র তৈরির প্রতিষ্ঠানের সূচনা করেন।

১৭৭৬ – ব্যাভারিয়ায় অ্যাডাম ভেইসহপ্ট কর্তৃক ইলুমিনাতি প্রতিষ্ঠিত হয়।

১৭৭৮ – আমেরিকান বিপ্লব: পেনসিলভ্যানিয়ার হ্যাটবোরোতে ক্রুকড বিলেটের যুদ্ধ শুরু হয়।

১৭৮৫ – হাওয়াইয়ের রাজা প্রথম কামেহামেহা, কালানিকুপুলেকে পরাজিত করেন ও কিংডম অফ হাওয়াই প্রতিষ্ঠিত করেন।

১৭৮৬ – অস্ট্রিয়ার ভিয়েনাতে, মোৎসার্ট তার লে নজে দি ফিগারো অপেরার প্রথম পরিবেশনাটি পরিবেশন করেন।

১৮০১ – ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয়।

১৮৩৪ – যুক্তরাজ্য তার উপনিবেশগুলোতে দাসপ্রথা বাতিল করে।

১৮৪০ – যুক্তরাজ্যে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে পেছনে আঠাযুক্ত ডাকটিকিট চালু করে, যার নাম পেনি ব্ল্যাক।

১৮৪১ – লন্ডন লাইব্রেরি আনুষ্ঠানিকভাবে চালু হয়।

১৮৪৬ – যুক্তরাষ্ট্রের ইলিনয়ের নভুতে বসবাসরত সামান্য কিছু মর্মোন সে স্থান ত্যাগ করে চলে যায়। আগে তারা নভুকে মন্দির হিসেবে উৎসর্গ করেছিলো।

১৮৫১ – রানী ভিক্টোরিয়া লন্ডনে গ্রেট এক্সিবিশনের উদ্বোধন করেন।

১৮৫২ – ফিলিপাইনে ফিলিপিনো পেসো মুদ্রা হিসেবে বাজারে আসে।

১৮৬৩ – মার্কিন যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধ: চ্যান্সেলরসভিলের যুদ্ধ শুরু হয়।

১৮৬৫ – ব্রাজিল সাম্রাজ্য, আর্জেন্টিনা, এবং উরুগুয়ে ট্রিপল অ্যালায়েন্স চুক্তি স্বাক্ষর করে।

১৮৬৮ – সালের এই দিনে হ্যাম্পটন ইনস্টিটিউট খুলে দেওয়া হয়।

১৮৬৯ – প্যারিসে মিউজিক হল ফলিয়েস বার্গে চালু হয়।

১৮৭৫ – ১৮৭৩ সালে আগুনে পুড়ে যাবার পর পুনরায় আলেক্সান্দ্রা প্যালেস খুলে দেওয়া হয়।

১৮৭৫ – কলকাতার আলীপুর চিড়িয়াখানা জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।

১৮৮৪ – আট ঘণ্টা কর্মদিবস আদায়ের লক্ষ্যে যুক্তরাষ্ট্রে প্রচারণা শুরু হয়।

১৮৮৪ – মোসেস ফ্লিটউড ওয়াকার প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে যুক্তরাষ্ট্রের পেশাদার বেসবল খেলায় অংশগ্রহণ করেন।

১৮৮৫ – ব্যবসার জন্য মূল শিকাগো বোর্ড অফ ট্রেড বিল্ডিং খুলে দেওয়া হয়।

১৮৮৬ – যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে-মার্কেটে পুলিশ বিক্ষোভরত শ্রমিকদের উপর গুলি চালালে ব্যাপক প্রাণহানী হয়।

১৮৯০ – খ্রিস্টাব্দের এই দিন থেকে আন্তর্জাতিক মে দিবস পালন শুরু।

১৮৯১ – লন্ডন-প্যারিস টেলিফোন যোগাযোগ শুরু হয়।

১৮৯৩ – শিকাগোতে ওয়ার্ল্ড’স কলাম্বিয়ান এক্সপোজিশন শুরু হয়।

১৮৯৪ – কক্সে’স আর্মি, যুক্তরাষ্ট্রের প্রথম বড় ধরনের প্রতিবাদ মিছিল ওয়াশিংটন ডি.সি.-তে পদার্পণ করে।

১৮৯৭ – স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন।

১৮৯৮ – স্প্যানিশ-আমেরিকান গৃহযুদ্ধ: ম্যানিলা বে’র যুদ্ধ: প্রথম যুদ্ধে ইউনাইটেড স্টেটস নেভি প্রশান্ত মহাসাগরে স্পেনের নৌবহর ধ্বংস করে দেয়।

১৯০০ – ইউটা’র স্কোফিল্ডে স্কোফিল্ড খনি দুর্ঘটনা সংঘটিত হয়, এবং ২০০-এর বেশি মানুষ মারা যায়। এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে পঞ্চম বৃহত্তম খনি দুর্ঘটনা।

১৯০১ – নিউ ইয়র্কের বাফেলোতে প্যান-আমেরিকান এক্সপোজিশন শুরু হয়।

১৯১৩ – বিখ্যাত শিশু পত্রিকা সন্দেশ প্রকাশিত হয়।

১৯১৫ – আরএমএস লুসিটানিয়া নিউ ইয়র্ক সিটি থেকে তার ২০২তম ও সর্বশেষ যাত্রা শুরু করে। ছয় দিন পর উত্তর আটলান্টিক পাড়ি দেবার সময় আয়ারল্যান্ডের উপকূলে টর্পেডোর আঘাতে জাহাজটি নিমজ্জিত হয়ে ১,১৯৮ জন মানুষ মারা যায়, যার মধ্যে ১২৮ ছিলো মার্কিন। এর ফলে জার্মানির বিরুদ্ধে আমেরিকার ক্ষোভ বাড়তে শুরু করে।

১৯২৫ – চীনে অল-চায়না ফেডারেশন অফ ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এটি বিশ্বের সর্ববৃহৎ ট্রেড ইউনিয়ন, যার সদস্য সংখ্যা ১৩ কোটি ৪০ লক্ষ।

১৯২৭ – লন্ডন-প্যারিস বিমান যাত্রায় ইম্পেরিয়াল এয়ারওয়েজ সর্বপ্রথম কোনো বিমান যাত্রায় রান্না করা খাবার পরিবেশন করে।

১৯২৭ – আমেরিকান ফেডারেশন অফ লেবার, দ্য ইউনিয়ন লেবাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি প্রতিষ্ঠা করে।

১৯৩০ – আনুষ্ঠানিকভাবে বামন গ্রহ প্লুটো’র নামকরণ করা হয়।

১৯৩১ – নিউ ইয়র্ক সিটিতে এম্পায়ার স্টেট বিল্ডিং-এর নির্মাণ কাজ শেষ হয়।

১৯৪০ – যুদ্ধের কারণে ১৯৪০ গ্রীষ্মকালীন অলিম্পিক বন্ধ হয়ে যায়।

১৯৪১ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: জার্মান বাহিনী লিবিয়ার টুব্রাকে বড় ধরনের হামলা চালায়।

১৯৪৫ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: একজন জার্মান সংবাদপাঠক আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন যে, আডলফ হিটলার রাইখ চ্যান্সেলরি’র নিয়ন্ত্রণকর্তার ভূমিকায় অধিষ্ঠিত হয়েছেন এবং জার্মানির জন্য তার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত বোলহেশিকদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন।

১৯৪৫ – যুগোশ্লাভ সামরিক বাহিনী কর্তৃক ত্রিয়েস্ত দখলমুক্ত হয়।

১৯৪৬ – অস্ট্রেলীয় আদিবাসীদের ৩ বছর ব্যাপী পিলবারা ধর্মঘট শুরু হয়।

১৯৪৬ – প্যারিস পিস কনফারেন্স শেষ

মৃত্যু

০৪০৮ – আরকাডিউস, বাইজান্টাইন সম্রাট।

৬৮০ – উমাইয়া খলিফা মুয়াবিয়া।

১১৮৫ – শেনজঙ, চীনের সম্রাট।

১২৩৫ – দিল্লির সুলতান শামসুদ্দিন আলতামাশ।

১৩০৮ – প্রথম আলবার্ট, জার্মানির রাজা।

১৭০০ – জন ড্রাইডেন, সপ্তদশ শতাব্দীর ইংরেজ লেখক, কবি ও নাট্যকার।

১৮৫৯ – ড. জন ওয়াকার, দেশলাইয়ের উদ্ভাবক।

১৮৭৩ – ডেভিড লিভিংস্টোন, স্কটস বংশোদ্ভূত ইংরেজ মিশনারি ও পর্যটক।(জ.১৮১৩)

১৯০৪ – আন্তনিন দ্ভরাক, চেক সুরকার। (জ. ১৮৪১)

১৯০৮ – প্রফুল্ল চাকী, ভারতীয় বিপ্লবীর আত্মবলিদান করেন। (জ.১৮৮৮)

১৯৪৫ – জোসেফ গোয়েবলস, নাৎসি প্রচারমন্ত্রী। (জ. ১৮৯৭)

১৯৭৩ – আসগের জর্ন, ডেনিশ চিত্রশিল্পী ও ভাস্কর।

১৯৭৮ – অরাম খাচাটুরিয়ান, জর্জিয়ান বংশোদ্ভূত আর্মেনিয় সুরকার ও কন্ডাকটর।

১৯৮০ – শোভা, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী। (জ. ১৯৬২)

১৯৯৩ – পিয়ের‌ বেরেগোভোয়া, ফরাসি প্রধানমন্ত্রী। (জ. ১৯২৫)

১৯৯৩ – রানাসিংহে প্রেমাদাসা, শ্রীলংকান রাজনীতিবিদ ও ৩য় প্রেসিডেন্ট।

১৯৯৪ – তৃতীয় বারের মতো ফর্মুলা ওয়ান জয়ী এয়ারটন সেনা, ইমোলাতে স্যান মারিনো গ্র্যান্ড প্রিক্সে দূর্ঘটনায় নিহত হন।

১৯৯৮ – কিরণশঙ্কর সেনগুপ্ত, বিশিষ্ট বাঙালি কবি।(জ.১৯১৮)

২০০০ – স্টিভ রিভস, আমেরিকান বডি বিল্ডার এবং অভিনেতা। (জ. ১৯২৬)

২০০০ – বিদ্যুৎ গাঙ্গুলী, ভারতের পশ্চিমবঙ্গের শিল্প ও বাণিজ্যমন্ত্রী।

২০১১ – হেনরি কুপার, ইংরেজ মুষ্টিযোদ্ধা।

২০১৫ – অমিতাভ চৌধুরী, বিশিষ্ট বাঙালী সাহিত্যিক ও সাংবাদিক। (জ. ১৯২৮)

২০১৮ – অশোক মিত্র প্রখ্যাত ভারতীয় অর্থনীতিবিদ বামপন্থী লেখক ও রাজনৈতিক ব্যক্তিত্ব ।(জ.১০/০৪/১৯২৮)।

 

দিবস

আন্তর্জাতিক শ্রমিক দিবস/মে দিবস: ভারত, বাংলাদেশ ও অন্যান্য অনেক দেশে এই দিনটি শ্রমজীবি মানুষের সাথে সংহতির দিবস হিসাবে পালিত হয়।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!