২০২৭ সালের হজ: মেডিকেল ফিটনেস সনদ প্রদান শুরু, জেনে নিন নিয়মাবলি : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
২০২৭ সালের হজ: মেডিকেল ফিটনেস সনদ প্রদান শুরু, জেনে নিন নিয়মাবলি : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রেক্ষাপট: মারামারি করে ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে দাবি করলেন ডনাল্ড ট্রাম্প ২০২৭ সালের হজ: মেডিকেল ফিটনেস সনদ প্রদান শুরু, জেনে নিন নিয়মাবলি যুক্তরাজ্যের লন্ডনে গুলিতে প্রাণ হারালেন সিলেটের মাছুম আহমদ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি জানালেন ইসি সচিব শারীরিক অসুস্থতায় পিএসসি চেয়ারম্যানের পদত্যাগের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উচ্চশিক্ষায় নতুন দিগন্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শক্তিশালী রাজস্ব ব্যবস্থার আহ্বান প্রধানমন্ত্রীর সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা ও প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল নিয়ে রিট খারিজ তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইজ প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান

২০২৭ সালের হজ: মেডিকেল ফিটনেস সনদ প্রদান শুরু, জেনে নিন নিয়মাবলি

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

 

২০২৭ সালের হজ: মেডিকেল ফিটনেস সনদ প্রদান শুরু, জেনে নিন নিয়মাবলি

২০২৭ সালের পবিত্র হজ পালনে আগ্রহীদের জন্য মেডিকেল ফিটনেস সার্টিফিকেট প্রদান শুরু করেছে প্রাইমারি হেলথ কেয়ার কর্পোরেশন (PHCC)। ১৭ আগস্ট ২০২৬ থেকে কাতারের সব স্বাস্থ্যকেন্দ্রে এই সুবিধা চালু করা হয়েছে। আবেদনকারীরা সনদের হার্ড কপি এবং ইলেকট্রনিক কপি—উভয়ই গ্রহণ করতে পারবেন। পিএইচসিসির নিবন্ধিত সব হেলথ সেন্টারের ফ্যামিলি মেডিসিন ক্লিনিকে কোনো আগাম অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই সপ্তাহের যেকোনো দিন সরাসরি গিয়ে এই সেবা নেওয়া যাবে।

কাতারি নাগরিক এবং মেয়াদ থাকা হেলথ কার্ডধারী প্রবাসীদের জন্য এই সেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে। তবে ফি পরিশোধের ক্ষেত্রে নিয়ম হলো, যেসব প্রবাসীর হেলথ কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে, তাঁদের ক্ষেত্রে ৩০ কাতারি রিয়াল ফি প্রযোজ্য হবে।

পড়ুন>>রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি জানালেন ইসি সচিব

সৌদি আরব নির্ধারিত শারীরিক অসুস্থতামুক্ত থাকা সাপেক্ষে হজ নিবন্ধনের প্রধান শর্তসমূহ হলো: সর্বনিম্ন বয়স ১৮ বছর বা তার বেশি হতে হবে এবং মূল আবেদনকারীসহ সর্বোচ্চ ৩ জন সঙ্গী যুক্ত করা যাবে। এছাড়া প্রথম ডিগ্রির আত্মীয় যেমন—স্ত্রী, স্বামী, মা, বাবা বা সন্তানদের সঙ্গী হিসেবে যুক্ত করার সুযোগ থাকবে।

অন্যান্য শর্তাবলির মধ্যে রয়েছে, সর্বনিম্ন বয়স ৪৫ বছর বা তার বেশি হতে হবে এবং কাতারে টানা অন্তত ১৫ বছর বসবাসের রেকর্ড থাকতে হবে। এছাড়া পূর্বে কখনো হজ করেননি এমন ব্যক্তিরা আবেদন করতে পারবেন।

পড়ুন>>যুক্তরাজ্যের লন্ডনে গুলিতে প্রাণ হারালেন সিলেটের মাছুম আহমদ

নিবন্ধনের ক্ষেত্রে মূল আবেদনকারীসহ সর্বোচ্চ ১ জন সঙ্গী যুক্ত করা যাবে। আবেদনের জন্য বৈধ কাতার আইডি এবং হেলথ কার্ড থাকা বাধ্যতামূলক।

বিশেষ দ্রষ্টব্য: মূল আবেদনকারী যদি তাঁর আবেদন প্রত্যাহার করে নেন, তবে পুরো আবেদনটিই স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে। হজ ইচ্ছুকদের দ্রুত প্রয়োজনীয় নথিপত্র যাচাই করে স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে। গা/ বা

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!