সুনামগঞ্জ সদরে প্রতিপক্ষের হামলায় আহত ৩ মামলা দায়ের : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সুনামগঞ্জ সদরে প্রতিপক্ষের হামলায় আহত ৩ মামলা দায়ের : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউনিয়ার বন্যা দুর্গত পরিবারের মাঝে চাল বিতরণ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা নিরসনে লাল কার্ড প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা কাতারের ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের আশ্বাস অর্থমন্ত্রীর নতুন গানে শ্রোতাদের মাঝে দিঠি আনোয়ার, পেলেন সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে উচ্ছ্বসিত ট্রাম্প, বললেন ‘ওয়াও ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডউইজ ২.০-এর ফাইনাল অনুষ্ঠিত আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী

সুনামগঞ্জ সদরে প্রতিপক্ষের হামলায় আহত ৩ মামলা দায়ের

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
সুনামগঞ্জ সদরে প্রতিপক্ষের হামলায় আহত ৩ মামলা দায়ের

সুনামগঞ্জ সদর উপজেলায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত ৩ জন। এ ঘটনায় মামলা দায়ের করেছে ভুক্তভোগীরা । আহতরা হলেন সুনামগঞ্জ সদর থানার লক্ষণশ্রী ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মৃত মনফর আলীর ছেলে চান মিয়া (৮০),চান মিয়ার স্ত্রী ললিতা বেগম (৬০), চাঁন মিয়ার ছেলে মোঃ এখলাছ মিয়া ওরফে আকলুছ মিয়া (৩০)।পড়ুন>>ধর্মপাশায় ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই নিহত

এ ব্যাপারে বাহাদুরপুর গ্রামের চান মিয়ার ছেলে মোঃ এখলাছ মিয়া ওরফে আকলুছ মিয়া বাদী হয়ে একই গ্রামের আঃ অজুদের ছেলে জামাল উদ্দিন সহ ৪ জনের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিপক্ষের সাথে হাঁস পালন নিয়ে বিরোধ চলে আসছিল বাদি পক্ষের লোকজনের। এরই জের ধরে গত ২৪ জানুয়ারী উভয় পক্ষের বাড়ীর মধ্যবর্তী সরকারি রাস্তায় দেশীয় অস্ত্র হাতে নিয়ে মামলার বিবাদি পিতা ও মাতা সহ আত্মীয়  স্বজনকে আক্রমণ করে।

এ সময় রামদা দিয়া কোপ দিলে আকলুছ মিয়ার পিতার মাথায় ও মায়ের আঙ্গুলে কাঁটাযুক্ত রক্তাক্ত জখম করা হয়। তাদেও চিৎকার শুনে আখলুছ মিয়া এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন তাহার মাথায় রামদা দিয়া কূপ মেরে মারাত্বক রক্তাক্ত জখম করে।

খবর পেয়ে গ্রামের লোকজন ও আহতদের আত্মীয় স্বজন এগিয়ে এসে আহতে উদ্ধার করে হাসপাতালে এনে ভর্তি করা হয়।পড়ুন >>কামারখন্দ নদীর চরের ইউক্যালিপ্টাস বাগানে চলছে জুয়ার আসর

পরে আহতদের অবস্থার অবনতি হলে তাদেরকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কয়েকদিন চিকিৎসা নেওয়ার পর ন্যায় বিচার পাওয়া জন্য মামলা দায়ের করেন।

এ ব্যাপারে আকলুছ মিয়া বলেন,আমরা নিরীহ লোক প্রতিপক্ষের নির্যাতনে ও বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভোগিতেছি। পড়ুন>>নাগেশ্বরীতে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, অভিযোগ পেয়ে মামলা রেকর্ড করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। আসামীদের আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!