ধর্মপাশায় ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই নিহত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ধর্মপাশায় ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই নিহত : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউনিয়ার বন্যা দুর্গত পরিবারের মাঝে চাল বিতরণ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা নিরসনে লাল কার্ড প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা কাতারের ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের আশ্বাস অর্থমন্ত্রীর নতুন গানে শ্রোতাদের মাঝে দিঠি আনোয়ার, পেলেন সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে উচ্ছ্বসিত ট্রাম্প, বললেন ‘ওয়াও ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডউইজ ২.০-এর ফাইনাল অনুষ্ঠিত আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী

ধর্মপাশায় ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই নিহত

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
ধর্মপাশায় ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই নিহত

সুনামগঞ্জের ধর্মপাশায় ভাইয়ের দায়ের কোপে আপন বড় ভাই নিহত হয়েছে। নিহত কবির মিয়া উপজেলার পাইকুরাটি ইউনিয়নের জামালপুর গ্রামের মৃত আতাব উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি ) সন্ধ্যায় উপজেলার পাইকুরাটি ইউনিয়নের জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। মোজাম্মেল হোসেনের (৩৫) দায়ের কোপে আপন বড় ভাই কবির মিয়া (৬৭) খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাইকুরাটি ইউনিয়নের জামালপুর গ্রামের মৃত আতাব উদ্দিনের ছেলে মোজাম্মেল মিয়া বেশ কিছু দিন ধরে মানসিক ভারসাম্যহীন রোগে ভুগছিলেন।

সহোদর বড় ভাই মো. কবির মিয়া গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির পিছনের ডুবায় বড়শি দিয়ে মাছ ধরছিলেন। হঠাৎ করে মানসিক ভারসাম্যহীন ছোট ভাই মোজাম্মেল মিয়ার হাতে থাকা দা দিয়ে বড় ভাই কবির মিয়ার মাথার পেছন দিকে কোপ মারে।

কোপের আঘাতে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় পরিবারের লোকজন তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মৃত্যুবরণ করেন।

ধর্মপাশা থানার ওসি মোহাম্মাদ মিজানুর রহমান বলেন, মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ছোট ভাই মোজাম্মেল মিয়া ঘটনার পর থেকে পলাতক রয়েছে । তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

2 responses to “ধর্মপাশায় ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই নিহত”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!