কামারখন্দ নদীর চরের ইউক্যালিপ্টাস বাগানে চলছে জুয়ার আসর : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কামারখন্দ নদীর চরের ইউক্যালিপ্টাস বাগানে চলছে জুয়ার আসর : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক দুই তরুণী ৬ মাস আগের মামলায় গ্রেপ্তার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের জয়ে চাপে ভারত, ফাইনালে ওঠার কঠিন সমীকরণ আইডিআরএ’র সদস্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেলেন মো. সিরাজুল ইসলাম প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও দক্ষতায় গুরুত্ব দিচ্ছে কাতার চেম্বার যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ফের আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু

কামারখন্দ নদীর চরের ইউক্যালিপ্টাস বাগানে চলছে জুয়ার আসর

সিরাজগঞ্জ থেকে মোঃ লুৎফর রহমান লিটন
  • প্রকাশিত : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
ডাব্বা নামক জুয়া আর মাদকে সয়লাব তাহিরপুরের শ্রীপুর বাজার

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সীমান্তবর্তী কালিঞ্জা দক্ষিণ ও কামারখন্দ উপজেলার সীমান্তবর্তী কুটিরচর উত্তর নদী তীরবর্তী বিশালচরের ইউক্যালিপ্টাস বাগানে চলছে জুয়াখেলা।

সপ্তাহের বৃহস্পতি, শনি ও সোমবার বেলা ১২টা থেকে এই বাগানের ভিতর চলে লাখ-লাখ টাকার জুয়া খেলা!

 এ জুয়াখেলাকে ঘিরে মাদকসেবন, মাদককারবারি ও নানা অপরাধে জড়িত দুষ্কৃতিকারীসহ বহিরাগতদের পদচারনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

জুয়া খেলায় আসক্তরা এলাকার ভিতর চুরিসহ নানা অপরাধমুলক কর্মকান্ড করতে পারে এমন আশঙ্কাও করছেন স্থানীয় বাসিন্দারা। তারা এলাকার পরিবেশ রক্ষাসহ এলাকার নিরাপত্তার স্বার্থে এ জুয়াখেলা বন্ধের জন্য জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছেন।

স্থানীয় সুত্রে জানাযায়, সলঙ্গা থানার হাটিকুমরুল নবরত্ন পাড়ায় জুয়ার আস্তানা পুলিশ গুড়িয়ে দেওয়ায় জুয়ারুরা রায়গঞ্জ থানার কালিঞ্জাশে এসে নতুন করে জুয়ার আস্তানা গড়ে তোলে। কালিঞ্জা গ্রামের জুয়ারুদের জুয়ার পার্টনার হিসেবে সম্পৃক্ত করে এলাকার কলাবাগানে জুয়া খেলা শুরু করে।

 

কিন্তু জুয়াখেলার বিষয়টি সম্প্রতি রায়গঞ্জ থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৫ জুয়ারুকে আটক করে কারাগারে প্রেরণ করে।

তারা আইনের ফাঁকফোঁকর দিয়ে তারা জামিনে বেরিয়ে এসে কৌশল পরিবর্তন করে কালিঞ্জাচরের ভিতর রায়গঞ্জ থানার সীমানা থেকে ২০ গজ দুরে কামারখন্দ সীমানার এই চরে আবার জুয়াখেলা শুরু করেছে।

এতে নানা অপরাধে জড়িত লোকজনের আনাগোনায় এলাকার পরিবেশ এখন বিনষ্ট হচ্ছে। কিন্তু কামারখন্দ থানার অফিসার ইনচার্জ নুরনবী প্রধান বলছেন বিষয়টি তার জানা নেই। তবে তার থানা এরিয়ার মধ্যে জুয়াখেলা চললে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

তিনি আরও বলেন, জুয়ার সাথে কামারখন্দ থানা পুলিশের কোন আপোষ নেই, একদম জিরো টলারেন্স।

এদিকে স্থানটি উভয় থানার সীমান্তবর্তী হওয়ার সুযোগকে কাজে লাগিয়ে জুয়ারুরা  নির্বিঘ্নে এবং বীরদর্পে চালিয়ে যাচ্ছে তাদের এ জুয়াখেলা।

স্থানীয়রা দ্রুত এ জুয়া বন্ধের জন্য জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!