সরিষাবাড়ীতে আওয়ামী পরিবারের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সরিষাবাড়ীতে আওয়ামী পরিবারের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কলকাতায় হোটেলে আগুন, নিহত ৯ জনই বাংলাদেশি নতুন খেলোয়াড়দের বরণে রিয়াল মাদ্রিদের দীর্ঘদিনের ঐতিহ্যে বড় পরিবর্তন বিশ্বজুড়ে ৪২ লাখ মানুষের পাশে কাতার রেড ক্রিসেন্ট: ২০২৬ সালের অর্জনের চিত্র আজ বুধবার ১৯ আগস্ট ২০২৬: দেশের আবহাওয়ার পূর্বাভাস আজ বুধবার ১৯ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কাটবে আপনার আজকের দিনটি আজ বুধবার ১৯ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ বুধবার ১৯ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা গাজীপুরে স্কুলছাত্র নিখোঁজ: বিদ্যালয়ের পাশের ছাদে মিলল রক্তমাখা পোশাক দিল্লি প্রিমিয়ার লিগে মর্মান্তিক দুর্ঘটনা: বলের আঘাতে আইসিইউতে আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজ আদিয়ালা কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থা: চোখের দৃষ্টিশক্তি নিয়ে যা জানাল কর্তৃপক্ষ

সরিষাবাড়ীতে আওয়ামী পরিবারের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সরিষাবাড়ি (জামালপুর) সাইয়‍্যেদ মাহমুদ
  • প্রকাশিত : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
সরিষাবাড়ীতে আওয়ামী পরিবারের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জামালপুরের সরিষাবাড়ীতে আওয়ামী পরিবারের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ২৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে পাঁচটায় কামরাবাদ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউনিয়ন আওয়ামী পরিবারের উদ্যোগে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে ১৪১-জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিসুর রহমান এলিন উপস্থিত ছিলেন।

এ সময় তিনি বলেন, বর্তমান সরকার অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছেন। এ উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ গড়তে এ ধারাকে অব্যাহত রাখতে হবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আসনে যাকেই নৌকা প্রতীকের মনোনয়ন দিবেন, তাকেই জয়যুক্ত করে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।

তাই ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।

উক্ত মতবিনিময় সভায়, কামরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সালাম জিএস সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথি হিসেবে, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক তাইফুল ইসলাম বাবুল, শ্রম বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন, সদস্য আখতারুজ্জামান,উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম,কামরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মির্জাল, আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান এলিনের সহধর্মিনী ফারজানা ইয়াসমিন সোমা, কামরাবাদ ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রিপন মিয়া, উপজেলা ছাত্র লীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক আসাদুল ইসলাম রনি বক্তব্য রাখেন।

মতবিনিময় সভাটি পরিচালনা করে কামরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন মিয়া। এতে হাজার হাজার দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থক বৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!